× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রকস্টার নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৫:৫৬ পিএম

টেক্সট থেকে ছবি তৈরিতে বেশ জনপ্রিয়তা পেয়েছে মিডজার্নি এআই। ছবি : সংগৃহীত

টেক্সট থেকে ছবি তৈরিতে বেশ জনপ্রিয়তা পেয়েছে মিডজার্নি এআই। ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা কাপাচ্ছে পুরো বিশ্ব। বিশেষ করে টেক্সট থেকে ছবি তৈরি করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তাগুলোর তৈরি করা ছবি প্রায়ই অনলাইন জগতে ভাইরাল হচ্ছে। যেসব ছবিতে দেখা গেছে দারিদ্রে জর্জরিত মার্ক জুকারবার্গ, জেফ বেজোস। কিংবা ইফতার বিক্রি করছেন হলিউডের তারকা অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। কখনও বা আফ্রিকার বৃদ্ধরা মাতাচ্ছে র‍্যাম্পের মঞ্চ।

টেক্সট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে এ ধরণের ছবি তৈরি করার ক্ষেত্রে এরই মধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন ডিজিটাল চিত্রশিল্পী জাইয়ো জন মুলার। এবার তিনি পরিচিত করে দিয়েছেন বৈজ্ঞানিক কল্পকাহিনীর প্যারালাল ইউনিভার্সের নতুন এক জগতের সঙ্গে। যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাদের মতো অনেকেই বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানের কেউই সেখানে কোনো রাষ্ট্রপ্রধান নন। প্রত্যেকেই একেকজন রকস্টার। হাতে গিটার। মুখের সামনে মাইক্রোফোন। সেই কল্পজগতে নেতারা সব জড়ো হয়েছেন ‘ওয়ার্ল্ড লিডারশিপ মিউজিক কনসার্ট’-এ।

ইনস্টাগ্রামে দেওয়া সেই ছবিগুলোর পোস্টে মুলার জানিয়েছেন, তিনি ছবিগুলো তৈরি করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম মিডজার্নি এআই দিয়ে। তার পোস্টটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। মোদির ছবিতে ৩০ হাজারেরও বেশি রিঅ্যাক্ট পড়েছে। এ ছাড়া মূল পোস্ট শেয়ার হয়েছে ৪০ হাজারেরও বেশি। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী সেখানে মন্তব্য করেছেন, (এমনটা হলে) বিশ্ব আরও ভালো স্থান হতো। আরেকজন উত্তর কোরীয় নেতা কিম জং উনের বানানো ছবি নিয়ে মন্তব্য করেছেন, ‘প্যারালাল ইউনিভার্সে কিম হলো বিটিএস (দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড) বয়।’

 

সূত্র : এনডিটিভি 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা