প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ২৩:০৮ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১১:১৩ এএম
এখন থেকে ডেস্ক ও ল্যাপটপের মাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একত্রে আট ব্যক্তির সঙ্গে ভিডিও ও ৩২ ব্যক্তির সঙ্গে অডিও কল করা যাবে। ছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপের ডেস্ক ও ল্যাপটপের সংযোগ দিয়ে এখন থেকে একাধিক ব্যক্তির সঙ্গে একত্রে ভিডিও ও অডিও কলে কথা বলা যাবে। নতুন এ ফিচারটি উইন্ডোজ ক্লাইয়েন্ট নামে পরিচিত। মঙ্গলবার (২৫ এপ্রিল) মেটার মেসেজিং অ্যাপটি এ ঘোষণা দিয়েছে।
ঘোষণা অনুযায়ী, নতুন ফিচারের কারণে এখন থেকে ডেস্ক ও ল্যাপটপের মাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একত্রে আট ব্যক্তির সঙ্গে ভিডিও ও ৩২ ব্যক্তির সঙ্গে অডিও কল করা যাবে। এটা আগে শুধু মোবাইল ফোন থেকে করা যেত। ভবিষ্যতে ভিডিও এবং অডিও কলে ব্যক্তির সংখ্যা আরও বাড়ানোর কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, নতুন ফিচারের ফলে আরও কিছু সুবিধা হবে। হোয়াটসঅ্যাপের একটি অ্যাকাউন্ট একসঙ্গে চারটি মোবাইল ফোনে সক্রিয় করা যাবে। তা ছাড়া ফোন বন্ধ রেখেও ডেস্ক ও ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।
সূত্র : টেকক্রাঞ্চ