× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে স্বল্প বাজেটের ফোনে মিলবে ইউনিসক টি৬০৬ চিপসেট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১৫:৩৩ পিএম

ঈদে স্বল্প বাজেটের ফোনে মিলবে ইউনিসক টি৬০৬ চিপসেট

১০ হাজার টাকা মূল্যের হ্যান্ডসেটে ব্যবহৃত চিপসেটগুলোর মধ্যে সেরা পারফমেন্সের চিপসেটের মর্যাদা পেয়েছে ইউনিসক টাইগার টি৬০৬ চিপসেটটি। আনটুটু এবং গিকবেঞ্চ বেঞ্চমার্ক অনুযায়ী, এই বাজেটের স্মার্টফোনগুলোর মধ্যে সর্বোচ্চ স্কোর পেয়েছে ইউনিসক টি৬০৬ চিপসেট।

পাশাপাশি গেমিং পারফর্মেন্সের দিক দিয়েও অন্যান্য চিপসেটের চেয়ে এগিয়ে ইউনিসক টি৬০৬। ফলে এই ঈদে ১০ হাজার টাকা দামের মধ্যে থাকা স্মার্টফোনগুলোর মধ্যে ইউনিসক টি৬০৬ চিপসেটযুক্ত হ্যান্ডসেটটি গ্রাহকদের কাছে সেরা পছন্দ হতে পারে। 

ফোনের পারফরমেন্স পরিমাপ করার জনপ্রিয় অ্যাপ আনটুটু বেঞ্চমার্ক। স্মার্টফোন ও এর বিভিন্ন যন্ত্রাংশের পারফরম্যান্সের তুলনা করার জন্য এই অ্যাপটি ব্যবহার করা হয়ে থাকে। অনেক ক্রেতা আনটুটু বেঞ্চমার্কের স্কোর জেনে তাদের পছন্দের ফোনটি কিনে থাকেন।

জানা গেছে, বর্তমানে বাজারে ১০ হাজার টাকা মূল্যের মধ্যে যেসব স্মার্টফোন রয়েছে, আনটুটু বেঞ্চমার্ক স্কোর অনুযায়ী সেসবে ব্যবহৃত চিপসেটগুলোর মধ্যে ইউনিসক টি৬০৬ চিপসেটের স্কোর সর্বোচ্চ। এই চিপসেটযুক্ত ফোনের পারফরমেন্স সমমানের অন্যান্য চিপসেটযুক্ত ফোনের চেয়ে অনেক বেশি।

সাম্প্রতিক এক পরীক্ষায় দেখা যায়, বাজেট হ্যান্ডসেটগুলোয় যেসব চিপসেট ব্যবহৃত হয়, সেগুলোর মধ্যে আনটুটু বেঞ্চমার্কে ইউনিসক টি৬০৬ চিপসেটটি সবচেয়ে বেশি স্কোর পেয়েছে। এই চিপসেটটির আনটুটু বেঞ্চমার্ক স্কোর ১৬১৩২২। 

অন্যদিকে একই ক্যাটাগরির ফোনে ব্যবহৃত অন্যান্য চিপসেট যেমন- ইউনিসক টি৩১০ এর স্কোর ১৩৬৬৭২, মিডিয়াটেক হেলিও জি৩৫ এর স্কোর ১২২৬৬৬, ইউনিসক এসসি৯৮৬৩এ এর স্কোর ১০০৩৮৩, মিডিয়াটেক হেলিও জি২৫ এর স্কোর ৯৩৬৮৯, হেলিও এ২৫ এর স্কোর ৯২০৬৫ এবং হেলিও এ২২ এর স্কোর ৮৬০৫৫। 

আনটুটু বেঞ্চমার্কের পাশাপাশি গেমিং পারফর্মেন্স পরীক্ষায়ও অন্যান্য চিপসেটের চেয়ে অনেক এগিয়ে ইউনিসক টি৬০৬।

জনপ্রিয় গেম যেমন পাবজি (মোবাইল), কল অব ডিউটি (মোবাইল), মোবাইল লিজেন্টস (ব্যাং ব্যাং) এসব গেমিংয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে টি৬০৬ চিপসেটটি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা