প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৪:২১ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ১৪:২১ পিএম
মোবাইল লিজেন্ডস : ব্যাং ব্যাং-এর অ্যাভাটার কারেক্টার। ছবি : সংগৃহীত
কোনো বন্ধুর জন্য রেস্তোরাঁ কিংবা চায়ের দোকানে অপেক্ষার সময়, কিংবা
বাসস্ট্যান্ডে প্রতিক্ষায় বসে থাকার সময় অবচেতন মনেই সময় কাটাতে আমরা এখন স্মার্টফোন
হাতে নেই। অনেকে ব্রাউজিং বা র্যান্ডম স্ক্রলিং করলেও কেউ কেউ সময় কাটাতে বেছে নেন
মোবাইল গেম। কেনই বা নয়, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে যে গেইম গুনেই শেষ করা যাবে না।
তাই অবসরে ফ্রিতে খেলতে পারেন এমন কিছু জনপ্রিয় অ্যান্ড্রয়েড গেমের কথা জানা যাক।
পাবজি মোবাইল
যারা একশন ঘরানার গেম পছন্দ করেন। তাদের কাছে পাবজি মোবাইল এক পরিচিত
নাম। যেখানে বেশ কয়েকটি নির্দিষ্ট মানচিত্র রয়েছে। একক, দ্বৈত বা দলগতভাবে আপনি সেখানে
লড়াই করতে পারেন। এই অনলাইন গেমটিতে আপনার প্রতিপক্ষ মানুষই, কোনো কম্পিউটার প্রোগ্রাম
নয়।
কল অফ ডিউটি : মোবাইল
এই গেমটিও অনেকটা পাবজি মোবাইলের মতো সার্ভাইভিং গেমই। অন্যান্য গেমারের
সঙ্গে লড়াই করেই আপনার একক কিংবা দলগতভাবে টিকে থাকতে হবে। ফার্স্ট পারসন শুটিং গেমেও
এখানে লড়াইয়ের সুযোগ আছে। এর গেম প্লে মেকানিক্স অনেক মসৃণ। পাবজির মতো এটিও ফ্রি।
মোবাইল লিজেন্ডস : ব্যাং ব্যাং
ইদানিং বেশ জনপ্রিয়তা পাচ্ছে গেমটি। অনলাইন মাল্টিপ্লেয়ার এই গেমটিতে
দলগতভাবে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করা যাবে। এই গেমের সবচেয়ে মজার দিক হলো, যারা মিথোলজি
পছন্দ করেন, তারা গেমটি খেলে আনন্দ পাবেন। এখানে ব্যবহার করা হয়েছে কাল্পনিক সব মিথকেন্দ্রিক
চরিত্র।
ক্ল্যাশ অফ ক্ল্যানস
যারা স্ট্র্যাটেজিক গেম পছন্দ করেন, একই সঙ্গে পৌরাণিক ড্রাগণ, দৈত্যদানব
নিয়ে লড়াই করতে চান। তারা ক্ল্যাশ অব ক্ল্যান খেলে দেখতে পারেন। এক্ষেত্রে যেহেতু আপনার
গেমের কারেক্টার, পরিবেশ বিল্ডআপ করতে হয়, তাই আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে। গেমটি
এখন পর্যন্ত প্লেস্টোর থেকে ডাউনলোড হয়েছে ৫০ কোটি বার।
টেম্পল রান টু
যারা একেবারেই স্ট্রাটেজিক বা একশন গেম পছন্দ করেন না, অর্থ্যাৎ কোনো
জটিলতার মধ্যে দিয়ে যারা যেতে চান না। তাদের জন্য টেম্পল রান টু হতে পারে ভালো একটি
অপশন। সেই অর্থে কোনো জটিলতা নেই গেমটিতে। একটি দানব আপনাকে তাড়া করবে আর আপনি বিভিন্ন
বাধা অতিক্রম করে দৌড়াতে থাকবেন।
মনোপলি/লুডু/দাবা
যেসব বোর্ড গেম আমরা ছোটবেলা থেকে খেলে এসেছি। তার প্রায় সবই এখন
অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে পাওয়া যায়। আপনি চাইলেই মনোপলি, লুডু ও দাবার মতো গেম প্লেস্টোর
থেকে নামিয়ে খেলতে পারবেন। এমনকি অনলাইনে প্রতিপক্ষের সঙ্গেও লড়তে পারবেন। বিশেষ করে
লুডু খেলাটা অনলাইনে এখন বেশ জনপ্রিয়।
ক্রিকেট/ফুটবল
এ ধরনের মাঠভিত্তিক গেমেরও অ্যান্ড্রয়েড সংস্করণ রয়েছে। তবে ইলেকট্রনিক
আর্টের বানানো স্পোর্টসভিত্তিক গেমগুলো পুরোপুরি ফ্রি না হলেও, ফ্রিতে আরও অনেক এ সংক্রান্ত
গেম আছে, যেগুলোর গ্রাফিক্স খুবই উন্নত এবং খেলতেও কোনো খরচ করতে হয় না। এর মধ্যে রয়েছে
রিয়েল ক্রিকেট গো, ইফুটবল ২০২৩।