× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাট লক করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ২০:০২ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ২০:০২ পিএম

লক সুবিধার কারণে চ্যাটের গোপনীয়তা আরও বাড়বে। ছবি: সংগৃহীত

লক সুবিধার কারণে চ্যাটের গোপনীয়তা আরও বাড়বে। ছবি: সংগৃহীত

প্রযুক্তি কোম্পানিগুলো প্রতিনিয়ত নতুন নতুন সুবিধা নিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় নতুন ফিচার আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এবার নির্দিষ্ট কারও চ্যাট লক করে রাখার সুবিধা আনছে যোগাযোগবিষয়ক প্ল্যাটফর্মটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম বীবম জানায়, বাসা অফিসে বিভিন্ন প্রয়োজনেই হোয়াটসঅ্যাপ ব্যবহারের প্রয়োজন হয়। তবে অনেক সময় ফোন ভুলে কোথাও রেখে গেলে বা কারও হাতে গেলে থাকে গোপনীয়তা নষ্ট হওয়ার ঝুঁকি। এই সমস্যা থেকে মুক্তি দিতেই নতুন এই ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধার ফলে প্রয়োজনে নির্দিষ্ট একজন বা নির্দিষ্ট একটি গ্রুপের চ্যাট লক করা যাবে। শুধু ব্যবহারকারীর ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড ব্যবহারেই খুলবে চ্যাট। 

যাদের চ্যাট লক করা থাকবে তারা যদি লক করা অবস্থায় কোনো ছবি বা ভিডিও পাঠান, সেগুলো গ্যালারিতে সেভ হবে না। আপাতত হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনের ক্ষেত্রে মিলছে এই সুবিধা। এদিকে ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীদের জন্য নিজেদের অ্যাপ হালনাগাদ করেছে হোয়াটসঅ্যাপ। নতুন সংস্করণটিতে কম্পিউটার থেকে সর্বোচ্চ ৩২ জনের সঙ্গে অডিও কল এবং ৮ জনের সঙ্গে ভিডিও কল করা যাবে।

ফোনের মতো ডেস্কটপ সংস্করণেও ব্যবহারকারীরা এখন থেকে সব মেসেজ ও অডিও-ভিডিও কলে অ্যান্ড টু অ্যান্ড নিরাপত্তা সুবিধা পাবেন। এ ছাড়া সর্বোচ্চ ৩২ জনের সঙ্গে অডিও কল এবং ৮ জনের সঙ্গে ভিডিও কল করা যাবে। ফলে ব্যবহারকারীরা নিরাপদে বার্তা আদান-প্রদানের পাশাপাশি কথাও বলতে পারবেন।

সূত্র : বীবম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা