× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কম্পিউটারের সঙ্গে ফাইল শেয়ারের অ্যাপ আনল গুগল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৯:৫২ পিএম

ডিভাইস দুটির সর্বোচ্চ দূরত্ব ১৬ ফুট থাকলেও ফাইল শেয়ারে কোনো সমস্যা হবে না। প্রতীকী গ্রাফিক্স

ডিভাইস দুটির সর্বোচ্চ দূরত্ব ১৬ ফুট থাকলেও ফাইল শেয়ারে কোনো সমস্যা হবে না। প্রতীকী গ্রাফিক্স

২০২২ সালে অ্যান্ড্রয়েডের সংযোগকে আরও উন্নত করার কথা জানিয়েছিল গুগল। এর মধ্যে অন্যতম ছিল উইন্ডোজের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ‘নিয়ারবাই অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা বেশ সহজ। এবার ঘোষণা অনুযায়ী পিসির সঙ্গে অ্যান্ড্রয়েডের ফাইল শেয়ারের ‘নিয়ারবাই অ্যাপ’ আনল গুগল।

টেক টাইমস নামক প্রযুক্তি ওয়েবসাইটে বলা হয়, উইন্ডোজ ১০Ñ এর ৬৪ বিট ও উইন্ডোজ ১১Ñ এর ব্যবহারকারীরা ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের অ্যাপস্টোর থেকে অ্যাপটি নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। পিসি থেকে নামাতে হলে যেতে হবে এই (https://www.android.com/better-together/nearby-share-app/) লিংকে। 

গুগল প্লেস্টোরে আগে থেকেই পাওয়া যেত এই অ্যাপ। ব্যবহারকারীরা অন্য অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে ফাইল শেয়ারের সুবিধা পেতেন এই অ্যাপের মাধ্যমে। এবার এই অ্যাপের মাধ্যমে উইন্ডোজের সঙ্গেও করা যাবে ফাইল আদানপ্রদান। তবে ডিভাইস দুটির সর্বোচ্চ দূরত্ব ১৬ ফুট পর্যন্ত হতে পারবে। অ্যাপটি আপাতত যুক্তরাষ্ট্রসহ অল্প কিছু দেশে চালু হয়েছে।

এদিকে জিমেইল, ডকস, ও শিটসহ বিভিন্ন ওয়ার্কস্পেস অ্যাপে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার আনে গুগল। এআই টুলকে কোনো টপিকের নাম লিখে দিলে পুরো একটা লেখা তৈরি করে দেবে এটি। 

নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, এআই’র প্রতিযোগিতায় অংশ নিতেই মূলত গুগলের এই সিদ্ধান্ত। তবে সবগুলো টুল কবে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এগুলো আসবে। 

অন্য ফিচারের তুলনায় রাইটিং ও ব্রেইনস্টর্মিং ফিচার দুটো সবচেয়ে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। গুগল এই সুবিধা ফাংশনকে নিজেদের প্রেস রিলিজ তৈরিতেও ব্যবহার করবে। বুলেট পয়েন্ট দিলেই ড্রাফট তৈরি করে দেবে টুলটি। কাস্টমারের জন্য ব্যক্তিগত মেইল তৈরিতে বিভিন্ন বুলেট পয়েন্ট এবং বড় মেইলকে সারসংক্ষেপ করার ডেমো দেখিয়েছে গুগল।

এর আগে, চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে নিজস্ব চ্যাটবট আনার ঘোষণা দেয় গুগল। নতুন এই চ্যাটবটের নাম ‘বার্ড’। এই চ্যাটবট নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে বিভিন্ন বিষয়ের তথ্য যুক্ত করে ব্যবহারকারীকে উত্তর দেবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকইব্লগের প্রতিবেদন অনুযায়ী, ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ‘ভাষা মডেল’ (ল্যামডা) প্রায় ২ বছর আগে উন্মোচন করা হয়েছিল। বার্ড এই মডেলগুলোর মাধ্যমেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।

বলা হচ্ছে, চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্চ ইঞ্জিনই আগামীতে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেবে। কিন্তু কোনো ধরনের আন্তর্জাতিক নির্দেশনা ছাড়া এ ধরনের প্রযুক্তির উদ্ভাবন মানবসমাজ ও সভ্যতাকে হুমকিতে ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। গত সপ্তাহে বৈদ্যুতিক গাড়ি টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কসহ এআই বিশেষজ্ঞদের একটি দল এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। তারা সাধারণ কোনো নির্দেশনা তৈরি না হওয়া পর্যন্ত ৬ মাস এআইভিত্তিক উদ্ভাবন বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। 

সূত্র : টেকটাইমস, নাইনটুফাইভ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা