প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১২:৪৭ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১২:৫৫ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ছবিতে হলিউডের তারকা অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে ইফতার সামনে রেখে বসে থাকতে দেখা যাচ্ছে। ছবি : সংগৃহীত
আর ফ্রি থাকছে
না টেক্সট থেকে ছবি তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম ‘মিডজার্নি এআই’। অতিরিক্ত
ব্যবহারকারী ও কৃত্রিম বুদ্ধিমত্তাটির বানানো ছবির অপব্যবহার রোধ করতে এর বিনা মূল্যে
ট্রায়াল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি পত্রিকা
‘দ্য ভার্জ’কে এমনটাই জানিয়েছেন মিডজার্নি এআইর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা
ডেভিড হোলজ।
কোম্পানিটি
এমন সময় এ সিদ্ধান্ত নিল যখন এর ব্যবহারকারীরা মিডজার্নি এআইয়ের মাধ্যমে তৈরি করা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে
গ্রেপ্তার করা ও পোপকে একটি জাঁকজমকপূর্ণ জ্যাকেট পরা ছবি ভাইরাল করেছিল।
বিশেষ করে মিডজার্নি-৫
সংস্করণে ছবিগুলো আরও বাস্তব হয়ে উঠেছে। আর প্ল্যাটফর্মটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে,
এর মাধ্যমে তৈরি বানোয়াট ছবিগুলোকে মোকাবিলার ক্ষেত্রে খুব বেশি কিছু তারা করেনি। যে
ছবিগুলো এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনেও প্রবেশ করেছে।
এমনকি তুরস্ক
ও সিরিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পের সময়ও সাহায্য তোলার নামে বেশ কিছু স্ক্যাম মেইল বা
ওয়েবসাইটে সাইবার অপরাধীরা মিডজার্নির মতো টেক্সট টু ইমেজ জেনারেটিং প্ল্যাটফর্ম ব্যবহার
করেছে।
তবে মিডজার্নি এআই
আগেও অভিযোগগুলো একেবারে অস্বীকার করেনি। বরঞ্চ তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, নিষিদ্ধ
শব্দের একটি তালিকা রয়েছে কোম্পানিটির হাতে। দেশভিত্তিক ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে
এই তালিকা প্রস্তুত করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই তালিকায় শব্দের সংখ্যা আরও বাড়ছে।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন