× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাইন্যান্সের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ১৬:১৫ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ১৬:২৯ পিএম

বাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা চ্যাংপেং ঝাও। ছবি : সংগৃহীত

বাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা চ্যাংপেং ঝাও। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্স এবং এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা চ্যাংপেং ঝাওয়ের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ বিনিময়ের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে দেশটির পণ্য বিনিময়সংক্রান্ত কমিশন (সিএফটিসি)।

সিএফটিসির অভিযোগ, ঝাও ও বাইন্যান্সের সাবেক শীর্ষ কর্তারা যুক্তরাষ্ট্রের আইনকে ইচ্ছাকৃতভাবে ফাঁকি দিয়েছেন। যদিও চীনা বংশোদ্ভূত কানাডীয় বিলিয়নিয়ার ঝাও বলছেন, সিএফটিসির অভিযোগ অপ্রত্যাশিত ও হতাশাজনক।  

এ ছাড়া সিএফটিসি বাইন্যান্সের সাবেক চিফ কমপ্লায়েন্স অফিসার স্যামুয়েল লিমের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানটির আইন লঙ্ঘনে সহায়তা ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। বার্তা সংস্থা রয়টার্স এ ইস্যুতে স্যামুয়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি।  

এ ঘটনায় গত বছরের শেষ দিকে অন্যতম বড় ক্রিপ্টো বিনিময় প্ল্যাটফর্ম এফটিক্সের পতনের পর আবারও বড় হোঁচট খেল ক্রিপ্টো জগৎ। এরই মধ্যে বাইন্যান্সের বিরুদ্ধে মামলা প্রভাব ফেলেছে ক্রিপ্টো মার্কেটে। সব কয়টি প্রধান মুদ্রার দাম পড়তির দিকে। মূল্য হারিয়েছে বিটকয়েন, ইথারিয়াম, সোলানা, ডজকয়েনের মতো শীর্ষ পর্যায়ের মুদ্রা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেক্টরে অস্থিরতায় ক্রিপ্টো বিনিময় প্ল্যাটফর্মগুলোর প্রতি আগ্রহী হয়ে উঠেছিল বিনিয়োগকারীরা। সিএফটিসির মামলা এক্ষেত্রে এফটিএক্সের পর নতুন করে আস্থার সংকট সৃষ্টি করবে।

 

সূত্র : আল জাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা