× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে মোবাইল গ্রাহক ১৮ কোটি ৪০ লাখ : মোস্তাফা জব্বার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২ ২২:০২ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২ ১১:১৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, বর্তমানে দেশে চারটি মোবাইল ফোন কোম্পানির গ্রাহকসংখ্যা ১৮ কোটি ৪০ লাখ ১ হাজার। বুধবার সংসদে সরকারদলীয় সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। 

বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন বলে ঘোষণা দেন। 

সংসদে দেওয়া তথ্যানুযায়ী গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ৮ কোটি ৪০ লাখ; সিমের সংখ্যা ১১ কোটি ১৪ লাখ। রবি আজিয়াটার গ্রাহকসংখ্যা ৫ কোটি ৪৮ লাখ; সিমের সংখ্যা ১০ কোটি ২৬ লাখ; বাংলালিংকের গ্রাহকসংখ্যা ৩ কোটি ৮৫ লাখ; সিমের সংখ্যা ৮ কোটি ২৬ লাখ। টেলিটকের গ্রাহক সংখ্যা ৬৭ লাখ এক হাজার; সিমের সংখ্যা ১ কোটি ৩৩ লাখ। 

গ্রাহকসংখ্যা বলতে মন্ত্রী জানিয়েছেন, বায়োমেট্রিক ভেরিফাইড সাবস্ক্রিপশন বুঝানো হয়েছে, যারা গত তিন মাসে অন্তত একবার ওই মোবাইল নেটওয়ার্কে সক্রিয় ছিলেন। বর্তমান মোবাইল কোম্পানিগুলোতে যে কলরেট প্রচলিত রয়েছে তা ২০১৮ সালের মার্কেট পর্যালোচনা, আর্থসামাজিক প্রেক্ষাপট ইত্যাদি বিশ্লেষণ করে নির্ধারণ করা। কলরেট পুনর্নির্ধারণের বিষয়ে কোনো পরিকল্পনা নেই বলে জানান মন্ত্রী।  


প্রবা/এনএস/এমজে
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা