প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৬ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৬ পিএম
সোলানা স্পেস স্টোর। ছবি : সংগৃহীত
নন ফাঞ্জিবল টোকেনের যারা ক্রেতা আছেন, সাধারণত অনলাইন মার্কেট প্লেসগুলোতেই
তারা কেনাকাটা করতে অভ্যস্ত। এ ছাড়া এনএফটি ক্রিয়েটররাও অনলাইনেই স্বাচ্ছন্দবোধ করেন।
কিন্তু গতবছর এক ব্যতিক্রমী কাজ করে সোলানাপ্রেমি ভিভু নরবে। যিনি যুক্তরাষ্ট্রের সান
ফ্রান্সিসকো ভিত্তিক একজন উদ্যোক্তা।
সোলানাভিত্তিক এনএফটি বিক্রির জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও মিয়ামিতে
ভিভু দুইটি স্টোর প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল এনএফটি কমিউনিটিকেও অন্যান্য সামগ্রী
দোকানে বা প্রকাশ্য নিলামে ক্রয়-বিক্রয়ের অনূভুতি দেওয়া। কিন্তু তার উদ্দেশ্য সফল হয়নি।
এনএফটি কমিউনিটি এই অনলাইন স্টোরগুলোতে আগ্রহ দেখাননি। ফলে কাস্টমারের অভাবে এবার দুই
আউটলেট বন্ধ হয়ে যাচ্ছে।
এদিকে মার্কেট প্লেসে সোলানার অবস্থাও ভালো নয়। গত বছরের মে মাসে
বিক্রি হয়েছে ২৬ কোটি ডলারেরও বেশি মূল্যের সোলানাভিত্তিক এনএফটি। অথচ এক মাসের মধ্যেই
২০২২-এর জুনে তা ৬৪ শতাংশ হ্রাস পেয়ে হয়েছে ৯ কোটি ডলার। মূলত যুক্তরাষ্ট্রের সাবেক
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহধর্মিনী মেলানিয়া ট্রাম্প তার নিজস্ব এনএফটি প্রকল্প
সোলানাতে নিয়ে আসার পর থেকেই আলোচনায় আসে সোলানা চেইন। এর আগে কেবল ইথারিয়াম চেইনেরই
আধিপত্য ছিল এনএফটি জগতে।
এ ছাড়া সোলানা ক্রিপ্টোকারেন্সির অবস্থাও এখন খুব একটা সুবিধার নয়।
২০২১ সালে যেই মুদ্রার দাম ২০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল, তার বর্তমান মূল্য ২০-২৫ ডলারের
মধ্যে ঘোরাঘুরি করছে।
সূত্র : গ্যাজেটস ৩৬০