প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫১ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫২ পিএম
ওয়ানপ্লাস নর্ড টু। ছবি : ওয়ানপ্লাস
গুঞ্জন রয়েছে, বাজারে আসতে যাচ্ছে ওয়ান প্লাসের বাজেট সিরিজের স্মার্টফোন
‘ওয়ানপ্লাস
নর্ড থ্রি’। নর্ড সিরিজের ফোনগুলো ওয়ান প্লাসের ফ্ল্যাগশিপ
সিরিজের থেকে দামে অনেক সস্তা হয়। তাই এর জনপ্রিয়তাও ব্যাপক।
কবে নাগাদ ফোনটি রিলিজ হতে যাচ্ছে তা জানা না গেলেও এই সেটের কিছু
তথ্য এরই মধ্যে ফাঁস হয়ে গিয়েছে।
নর্ড থ্রিতে সম্ভবত থাকছে ৬.৫ ইঞ্চির ১২০ হার্জ রিফ্রেশ রেটের ফুল
এইচডি অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকার গুঞ্জন রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি
৮১০০-ম্যাক্স অথবা ডাইমেনসিটি ৮০২ এসওসি।
ক্যামেরা হিসেবে ট্রিপল ক্যামেরা সেটআপ যুক্ত থাকার বিষয়টি শোনা যাচ্ছে।
এর মধ্যে মূল ক্যামেরা সেন্সর হতে যাচ্ছে ৫০ মেগাপিক্সেল এবং বাকি দুইটি ৮ মেগাপিক্সেল
ও ২ মেগাপিক্সেলের। এতে থাকার সম্ভাবনা রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচার।
এর ফ্রন্ট/সেলফি ক্যামেরাতে হতে পারে ৩২ মেগাপিক্সেলের।
এতে ১২ জিবি র্যাম যুক্ত করা হতে পারে এবং স্টোরেজ হিসেবে থাকতে
পারে ২৫৬ জিবি। এর ব্যাটারির সম্ভাবনা রয়েছে ৪ হাজার ৫০০ এমএএইচ অথবা ৫ হাজার এমএএইচ
এবং থাকবে ১০০ ওয়াট ফাস্ট চার্জার। ফলে মুহূর্তেই চার্জ হয়ে যাবে পুরো ফোন।
সূত্র : গ্যাজেট ৩৬০