প্রবা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২২ ১৮:০০ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২২ ১৮:০৩ পিএম
সারা বিশ্বের অ্যাপল ব্যবহারকারীরা অধির আগ্রহে অপেক্ষা করে থাকে আইফোনের নতুন সংস্করণ বাজারে মুক্তি পাওয়ার ঘোষণার জন্য। তবে এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
অ্যাপল এক ঘোষণায় জানিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আইফোনের নতুন সংস্করণসহ অ্যাপলের অন্যান্য পণ্য রিলিজ করা হবে। ‘অ্যাপল পার্ক’ ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে ছোট পরিসরে অনুষ্ঠানটি আয়োজন করা হতে পারে। এই অনুষ্ঠানে আইফোন ১৪ প্রো ম্যাক্সসহ বেশ কিছু বড় ধরনের ঘোষণা আসতে পারে। ধারণা করা হচ্ছে, আইফোন ১৪-এর সাধারণ সংস্করণে খুব বেশি পরিবর্তন আসবে না। তবে এর মূল পরিবর্তন আসতে পারে ডিসপ্লেতে।
আইফোন ছাড়াও অ্যাপল ওয়াচের তিনটি নতুন সংস্করণ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।
তবে অনুষ্ঠানে ছোট ফোন ব্যবহারকারীদের জন্য মিনি সংস্করণ ঘোষণা করার সম্ভাবনা নেই বললেই চলে।