তিন টিপস মানলে
প্রকাশ : ২৭ আগস্ট ২০২২ ১৭:০৩ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২২ ১৭:৩৫ পিএম
প্রায়ই আমাদের প্রিয় স্মার্টফোনটি সাময়িকভাবে হ্যাং বা অচল হয়ে যায়। ফলে গুরুত্বপূর্ণ কাজ করতে অনেক সময় চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়। মূলত স্মার্টফোনের প্রসেসর ও মেমোরির ওপর অধিক চাপ পড়লেই এ ধরনের ঘটনা ঘটে থাকে।
তবে তিনটি পরামর্শ মেনে চললে ফোন আর হ্যাং হবে না। তাহলে চলুন জেনে নিই বিষয়গুলো--
ডিপ ক্লিনিং করা
স্মার্টফোনে ডিপ ক্লিনিংয়ের ফলে অধিকাংশ অপ্রয়োজনীয় ফাইল মুছে যায়। ফলে স্টোরেজ স্পেস খালি হয় এবং প্রসেসরও চাপমুক্ত হয়। সুতরাং স্মার্টফোন হ্যাং হওয়ার আশঙ্কাও অনেকাংশে কমে যায়।
ক্যাশ ক্লিন করা
স্মার্টফোনে বিভিন্ন অ্যাপের জন্য ক্যাশে প্রচুর পরিমাণে ফাইল জমা হয়। যা ফোনের মেমোরি পূর্ণ করে ফেলে। এর ফলে ফোন হ্যাং হতে থাকে এবং পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তবে প্রতিদিন ফোনের ক্যাশ ক্লিয়ার করলে স্টোরেজ স্পেস অযথা নষ্ট হবে না। ফোন হ্যাং হওয়ার সমস্যা থেকে সহজে পরিত্রাণ পাওয়া যাবে।
ডুপ্লিকেট ফাইল ডিলিট করা
ডুপ্লিকেট ফাইলগুলো স্মার্টফোনের মেমোরি অযথা দখল করে রাখে, যা ফোন হ্যাং হওয়ার অন্যতম কারণ। তাই এই জাতীয় ফাইলগুলোকে ডিলিট করলে স্মার্টফোনটি আর হ্যাং করবে না।
প্রবা/দেবি/জেআই