প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৬ এএম
ফাইল ফটো
পিসি গেম হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভের পর অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে রিলিজ হয় ইলেকট্রনিক আর্টসের (ইএ) ‘অ্যাপেক্স লিজেন্ডস’।
আনরিয়েল ইঞ্জিন ৪ চালিত গেমটি শুধু অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেই ১ কোটিবার ডাউনলোড হলেও গেমপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে আসছিলেন, কারেন্ট টাইমে গেমারদের অনলাইনে পাওয়া যায় না। প্রায় সবই বট (প্রোগ্রাম চালিত কারেক্টার) থাকে।
এবার অ্যাপেক্স লিজেন্ডস মোবাইলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই গেমের খেলোয়াড়দের জানানো হয়েছে, মে মাসের ১ তারিখ থেকে মোবাইল প্ল্যাটফর্মটিতে এই গেম আর খেলা যাবে না।
মোবাইল প্ল্যাটফর্মে যাত্রা শুরুর পর ধারণা করা হয়েছিল ‘অ্যাপেক্স লিজেন্ডস মোবাইল’ এরই মধ্যে জনপ্রিয় অনলাইন মাল্টিপ্লেয়ার গেম ‘পাবজি মোবাইল’ ও ‘ফ্রি ফায়ার’কে চ্যালেঞ্জ করতে পারবে। কিন্তু অল্প সময়ের মধ্যেই মোবাইল প্ল্যাটফর্ম থেকে গেমটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল ইলেকট্রনিক আর্ট। সূত্র : ইলেকট্রনিক আর্টস