× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১২ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যালফাবেট, বাড়ছে এআই নির্ভরতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ২০:৫৪ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩ ২১:৫০ পিএম

এআই নির্ভরতা বাড়ায় প্রযুক্তি কোম্পানিগুলো বিপুল কর্মী ছাঁটাই করছে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের লোগোর ইলাস্টেশন। ছবি: সংগৃহীত

এআই নির্ভরতা বাড়ায় প্রযুক্তি কোম্পানিগুলো বিপুল কর্মী ছাঁটাই করছে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের লোগোর ইলাস্টেশন। ছবি: সংগৃহীত

প্রযুক্তি কোম্পানিগুলোতে কর্মী ছাঁটাইয়ের যেন ধুম পড়ে গেছে। এক সপ্তাহের কম ব্যবধানে মাইক্রোসফটের পর প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিনিয়োগ বাড়ায় কোম্পানিটি এমনটি করছে। 

শুক্রবার (২০ জানুয়ারি) কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় (স্টাফ মেমো) অ্যালফাবেট কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। 

কর্মীদের কাছে পাঠানো বার্তায় সুন্দর পিচাই লেখেন, ‘গত দুই বছরে অর্থনৈতিক জায়গা থেকে আমরা বড় ধরনের কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছি। এ চ্যালেঞ্জ উতরানোর সম্পূর্ণ দায়িত্ব আমার।’

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের পক্ষ থেকে সম্প্রতি কিছু প্রতিযোগিতার মুখে পড়েছে অ্যালফাবেট। উদাহরণস্বরূপ, মাইক্রোসফট ব্যবহারকারীরা কী চিন্তা করছেন, তা আমলে নিয়ে যে কোনো কনটেন্ট তৈরি করতে পারে মাইক্রোসফট। এআইয়ের সহায়তায় এসব কনটেন্ট তৈরি করা হয়। 

সম্প্রতি ১০ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট, যা তাদের মোট কর্মী সংখ্যার ৫ শতাংশ। আর অ্যালফাবেট ছাঁটাই করছে নিজ কর্মীদের প্রায় ৬ শতাংশ। তার আগে টুইটার, অ্যামাজন ও মেটাও কর্মী ছাঁটাই করেছে। 

সূত্র: রয়টার্স। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা