× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার মোবাইল অপারেটরের কাছে পাওনা আড়াই হাজার কোটি টাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৯:৫৫ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ২০:০৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

চার মোবাইল অপারেটরের কাছে পাওনা প্রায় আড়াই হাজার কোটি টাকা। অপারেটরদের এই টাকা অবশ্যই পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

রবিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দেশের তিন মোবাইল অপারেটরের বিভিন্ন ফি ও মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করে বিটিআরসি।

সংবাদ সম্মেলনে বিটিআরসি জানায়, ২০২২ সালের ২২ নভেম্বর পর্যন্ত ভ্যাট ও বিভিন্ন চার্জ বাবদ গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনার পরিমাণ ১১৬৩.৮৫ কোটি টাকা, বাংলালিংকের কাছে পাওনা ৬২৫.২৭ কোটি, রবির কাছে পাওনা ৫৬৫.৫৮ কোটি ও এয়ারটেলের কাছে পাওনা ৫৯.০৫ কোটি টাকা।

চেয়ারম্যান বলেন, সরকারের অর্থ মানে সাধারণ মানুষের টাকা, সে টাকা অবশ্যই অপারেটরদের দিতে হবে। বিটিআরসি জনগণের অর্থ আদায়ে বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলনে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা