× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেডফোন চলবে সৌরবিদ্যুতে

প্রবা ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২২ ১৪:২৮ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২২ ১৪:৩০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বাজারে এলো নতুন ইয়ারফোন। যেটিতে চার্জ দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। সম্প্রতি অ্যাডিডাস লঞ্চ করলো আরপিটি-০২ সোল ব্লুটুথ হেডফোন।

সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ হবে এর ব্যাটারি। সূর্যের আলো না পেলে ঘরের আলোতেই চার্জ হবে। এক চার্জে এই হেডফোন ৮০ ঘণ্টা চলবে বলে দাবি নির্মাতা সংস্থাটির। নতুন হেডফোনটিতে ব্যবহার হয়েছে খুব বেশি ফ্লেক্সিবেল লাইট সেল মেটিরিয়াল।

সুইডেনের সোলার প্রযুক্তি কোম্পানি পাওয়ারফয়েল এই সোলার সেল তৈরি করেছে। প্লাস্টিকের উপরে এই সোলার সেল রাখা সম্ভব। পুরোনো সোলার সেলের মাধ্যমে ব্যাটারি চার্জ হলে অনেক বেশি আলোর প্রয়োজন হলেও এবার খুব কম আলোর মাধ্যমে এর সোলার সেল ব্যাটারি চার্জ করা যাবে। ফলে ঘরের মধ্যে সূর্যের আলো না থাকলেও চার্জ হতে থাকবে এই হেডফোনের ব্যাটারি।

হেডফোনটিতে থাকছে IPX4 ওয়াটার রেসিস্ট্যান্স সার্টিফিকেশন। পানি বা ঘামে এই হেডফোনের কোনো ক্ষতি হবে না। এ ছাড়াও হেডফোনে রয়েছে একাধিক বিল্ট ইন ফিচার। যা ব্যবহার করে গান বদল করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে ভলিউম। হেডফোনটিতে একটি ইন্ডিকেটর থাকছে, যা চার্জিংয়ের জন্য সেরা আলোকে নির্দেশ করবে।

কোনো কারণে আলোর মাধ্যমে এই হেডফোন চার্জ করা না গেলে ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করা যাবে অ্যাডিডাসের এই ওয়্যারলেস হেডফোন। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন ব্লুটুথ হেডফোনটির দাম ধরা হয়েছে ২২৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ হাজার ৭০০ টাকা।

প্রবা/ইউরি/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা