× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় প্রাণিসম্পদ পদকে স্বর্ণপদক পেল বিএলআরআই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩৯ মিনিট আগে

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের হাতে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক তুলে দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের হাতে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক তুলে দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও ব্যবস্থাপনায় গবেষণা এবং প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের হাতে এ পদক তুলে দেন।

‘প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন’ ক্যাটাগরিতে বিএলআরআইকে এ স্বর্ণপদক দেওয়া হয়।

বিএলআরআই দীর্ঘদিন ধরে দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা, উন্নত জাত উদ্ভাবন এবং পরিবেশবান্ধব ও জলবায়ুসহিষ্ণু প্রযুক্তি উন্নয়নে গবেষণা করে আসছে। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও গবেষণালব্ধ ফলাফল দেশের খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ অর্জনকে বিএলআরআইয়ের বিজ্ঞানী, গবেষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সম্মাননা ভবিষ্যতে প্রাণিসম্পদ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিএলআরআইয়ের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা