× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবি নিয়ে এলো 'ইনস্টাগ্রাম বেসিক মোড'

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩৩ মিনিট আগে

ইন্টারনেট ডেটা ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পরও গ্রাহকদের ইনস্টাগ্রামে সংযুক্ত থাকার সুযোগ দিতে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ নামে একটি নতুন সেবা চালু করেছে রবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইন্টারনেট ডেটা ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পরও গ্রাহকদের ইনস্টাগ্রামে সংযুক্ত থাকার সুযোগ দিতে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ নামে একটি নতুন সেবা চালু করেছে রবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইন্টারনেট ডেটা ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পরও গ্রাহকদের ইনস্টাগ্রামে সংযুক্ত থাকার সুযোগ দিতে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ নামে একটি নতুন সেবা চালু করেছে রবি।

মেটার সঙ্গে অংশীদারিত্বে তৈরি এই ফিচারটি রবি ও সার্কেল উভয় গ্রাহক ডাটা ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পরও স্বল্প-ডাটা নির্ভর সংস্করণে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহার অব্যাহত রাখতে পারবেন।

গ্রাহকের ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলে ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে বেসিক মোডে চলে যাবে। এ সময় একটি নির্দিষ্ট দৈনিক সীমার মধ্যে গ্রাহকরা ফিড দেখা, স্ক্রল করা এবং বিভিন্ন আপডেট পাওয়ার সুবিধা উপভোগ করতে পারবেন।

নতুন ডেটা প্যাক কেনা পর্যন্ত গ্রাহকদের অনলাইনে সংযুক্ত রাখার মাধ্যমে সংযোগের ঘাটতি দূর করাই এই সেবার মূল লক্ষ্য। পাশাপাশি, প্ল্যাটফর্ম থেকেই সরাসরি টপ-আপ করার প্রক্রিয়াকেও আরও সহজ করবে এই সেবা।

মেটার বিভিন্ন অ্যাপে রবির বিদ্যমান ডিজিটাল সেবাগুলোর ধারাবাহিকতায় এই উদ্যোগ দেশজুড়ে গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য ও স্বল্প-ডেটার ইন্টারনেট সুবিধা আরও সম্প্রসারিত করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা