× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যামন স্লিম ৫জি-এর পর ক্যামন এয়ার: স্লিম ডিজাইনের নতুন হিসাব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মিনিট আগে

ক্যামন স্লিম ৫জি-এর পর ক্যামন এয়ার: স্লিম ডিজাইনের নতুন হিসাব

টেকনো ক্যামন স্লিম ৫জি যখন প্রথমবারের মতো বিশ্ববাজারে বাংলাদেশে রিভিল করেছিল, তখন এর সঙ্গে এসেছে ক্যামন এয়ারও। একই স্লিম ডিজাইনের ধারণা নিয়ে তৈরি হলেও ক্যামন এয়ারকে রাখা হয়েছে আরও রিজনেবল অবস্থানে। ফলে কম দামের এই মডেলটি স্লিম ডিজাইনের সেই প্রিমিয়াম ফিল কতটা ধরে রাখতে পারে, সেটাই ছিল দেখার বিষয়।


১৬২.৮ গ্রাম ওজনের লাইটওয়েট এই ফোনটি মাত্র ৬.৩৯ মিমি পুরু। এর সঙ্গে রয়েছে ৩ডি কার্ভড ব্যাক, যা দীর্ঘ সময় ব্যবহারেও ফোনটিকে আরামসে চালানোর সুযোগ দেয়। ৬.৭৮-ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেটির দুই সাইডও হালকা কার্ভ করা। ফলে পুরো ফোনেই রয়েছে একটি রাউন্ডেড ও প্রিমিয়াম ধরনের ফিনিশিং। প্রিজম ব্ল্যাক, জাংগেল গ্রিন, ভ্যান গগ ব্লু ও বারগান্ডি রেড, এই চারটি রঙে পাওয়া যাচ্ছে ক্যামন এয়ার। ফলে ডিজাইনের দিক থেকেও ইউজারদের সামনে রয়েছে কয়েকটি ভিন্ন অপশন।

এত লাইটওয়েট ফোনে স্বাভাবিকভাবেই ডেইলি ইউজের জন্য এর ডিউরাবিলিটি নিয়েও ভাবনা আসে। ক্যামন এয়ারে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স। কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও মেটাল-লুক ফিনিশিংয়ের সঙ্গে এই সেফটি ফোনটিকে শুধু দেখতে প্রিমিয়ামই করে না, বরং ডেইলি ইউজের ক্ষেত্রেও বাড়তি নিশ্চয়তা দেয়।

এরপর আসা যাক ফোনটির মূল আকর্ষণ, ক্যামেরায়

একাধিক লেন্সের পরিবর্তে ফোনটির ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। তাই ক্যামন এয়ারের ক্যামেরা সেটআপের মূল ফোকাসও এই মেইন সেন্সরটিকে ঘিরেই। ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৬০০ সেন্সরের সঙ্গে থাকা ফ্লিকার সেন্সর বিভিন্ন ধরনের আলোতে ছবি তোলার সময় এক্সপোজার ও কালারের ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে।

ভালো আলোতে মেইন ক্যামেরা থেকে বেশ ভালো ডিটেইলস পাওয়া যায়, আর রঙও থাকে ন্যাচারাল। অনেক বাজেট-ফ্রেন্ডলি ফোনে যেখানে ছবি অতিরিক্ত স্যাচুরেটেড হয়ে যায়, সেখানে ক্যামন এয়ারে এই টেন্ডেন্সি তুলনামূলক কম দেখা যায়। শপিং মল, অফিস বা রেস্টুরেন্টের মতো কম আলোর জায়গায় ক্যামেরাটির ফ্লিকার সেন্সর স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স দেয়।



সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বিভিন্ন ধরনের আলোতে এটি ভালো এক্সপোজারের ছবি দিতে পারে, যা নিয়মিত সোশ্যাল মিডিয়া কনটেন্টের জন্য বেশ কাজে আসবে।

দৈনন্দিন ব্যবহারে যেমন পারফরম্যান্স

পারফরম্যান্সের দিক থেকে ক্যামন এয়ারে রয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর, যা মূলত ডেইলি স্মুথ ইউজের দিকে বেশি গুরুত্ব দেয়। মেসেজিং, সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং থেকে শুরু করে সাধারণ মাল্টিটাস্কিং, সবকিছুতেই ফোনটি স্বাভাবিকভাবে কাজ করে।

ডিসপ্লের দিক থেকেও ক্যামন এয়ার ভালো এক্সপেরিয়েন্স দেয়। ৬.৭৮-ইঞ্চি ১.৫কে ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লেতে ফিড স্ক্রলিং, ব্রাউজিং বা অ্যাপের মধ্যে স্মুথলি সুইচ করা যায়। সফটওয়্যারের জন্য রয়েছে হাইওএস ১৬.৩। ফলে টেকনোর আগের ইউজারদের জন্য এর সফটওয়্যার এক্সপেরিয়েন্স খুব একটা অপরিচিত মনে হওয়ার কথা নয়।



এছাড়া রয়েছে হাই রেজুলিউশনের ফিচার যার কারণে টেক্সট ও ছবি বেশ শার্প ও ক্লিন দেখায়। কানেক্টিভিটির ক্ষেত্রে ক্যামন এয়ারে রয়েছে ২জি, ৩জি ও ৪জি নেটওয়ার্ক সাপোর্ট। তাই কল, ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া ও ভিডিও স্ট্রিমিংয়ের মতো ডেইলি ইউজের জন্য প্রয়োজনীয় কানেক্টিভিটি সুবিধা এতে পাওয়া যায়।

টেকনো এআই স্যুইট

দৈনন্দিন ব্যবহারে এআই ফিচারের দিক থেকেও ক্যামন এয়ারে রয়েছে বেশ কিছু সুবিধা। এর মধ্যে আছে এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ ও এআই স্টারক্যাম্প।

এআই হেলথকেয়ারের ক্যালরি এস্টিমেশন ফিচার খাবারের ছবি অ্যানালাইজ করে আনুমানিক কত ক্যালরি থাকতে পারে, তা জানাতে পারে। আর এআই নিউট্রিশন স্পেশালিস্ট খাবারের ছবি এনালাইসিস করে সেই অনুযায়ী বিভিন্ন সাজেশন দিতে পারে। যারা প্রতিদিনের খাবারের দিকে একটু বেশি নজর রাখেন, তাদের জন্য এই ফিচারগুলো কাজে আসতে পারে।

অন্যদিকে, পোষা প্রাণীর ছবি তোলার সময় এআই পেট স্ন্যাপ আরও ভালো ছবি তুলতে সাহায্য করে। এআই স্টারক্যাম্প ইয়াং ইউজার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কনটেন্ট তৈরিতে বিভিন্ন ক্রিয়েটিভ অপশন দেয়। যেমন এআই মুড লাইট, যা ছবি ও লাইটিং ব্যাল্যান্সে রাখে। ফলে ক্যামন এয়ারের এআই ফিচারগুলো শুধু নতুন টেকনোলজি দেখানোর জন্য নয়, বরং হেলথ, ফুড, পেট ফটোগ্রাফি ও কনটেন্ট ক্রিয়েশনের মতো ডেইলি ইউজের সঙ্গেও বেশ ভালোভাবে যুক্ত।


ব্যাটারি ও চার্জিং

ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও ক্যামন এয়ার বেশ ভালো পারফর্ম করে। এতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের পাঁচ বছরের ডিউরেবিলিটি ব্যাটারি। ডেইলি ইউজের জন্য ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। কারণ, ব্রাউজিং, ক্যামেরা, মেসেজিং বা ভিডিও দেখার মতো কাজে এক দিনের ব্যাকআপ নিয়ে ভাবতে হয় না, আর কম ইউস করা হলে দ্বিতীয় দিন পর্যন্তও ব্যাকআপ দিতে পারে। ৬০ ওয়াট আলট্রা চার্জ সাপোর্ট থাকায় প্রয়োজনের সময় খুব সময়েই চার্জ করে নেওয়া যায়।


স্টোরেজ, কানেক্টিভিটি ও ছোটখাটো সুবিধা

এছাড়া ক্যামন এয়ারের ফোনটি পাওয়া যাচ্ছে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। ৮ জিবি ফিজিক্যাল র‍্যামের সঙ্গে ১৬ জিবি এক্সটেন্ডেড র‍্যাম মিলিয়ে মোট ২৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রমের একটি ভ্যারিয়েন্ট রয়েছে। অন্যদিকে, ২৫৬ জিবি রমের ভ্যারিয়েন্টেও একই ২৪ জিবি র‍্যাম সেটআপ রয়েছে।



কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, এফএম রেডিও, জিপিএস ও এনএফসি। তারযুক্ত ব্যবহারের জন্য রয়েছে টাইপ-সি পোর্ট ও ওটিজি সাপোর্ট। এর পাশাপাশি জিওম্যাগনেটিক সেন্সর, এ+জি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট ও ডিস্ট্যান্স সেন্সর, ইলেকট্রনিক কম্পাস এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোলও রয়েছে।

বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস কন্ট্রোল করার জন্য রয়েছে ইনফ্রারেড রিমোট, যা ছোট হলেও কাজে লাগার মতো একটি সুবিধা। অডিওর জন্য রয়েছে ডুয়াল স্পিকার, যা ডলবি অ্যাটমস দিয়ে টিউন করা।

বাস্তব ব্যবহারে যেমন দাঁড়ায়

তবে ক্যামন এয়ারের কিছু সীমাবদ্ধতাও আছে। ৫জি ও ৪কে ভিডিও সাপোর্ট নেই, আর হেলিও জি২০০ আলটিমেট ভারী গেমিংয়ের জন্য নয়। এছাড়া মাইক্রোএসডি দিয়ে স্টোরেজ বাড়ানোর সুবিধাও নেই।

সব দিক বিবেচনায় ক্যামন এয়ার দেখিয়েছে, স্লিম ডিজাইনের সঙ্গে ফিচার, পারফরম্যান্স ও ব্যাটারির দিক থেকেও ভালো ব্যালান্স রাখা সম্ভব। স্লিম গড়ন, ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৬০ ওয়াট আলট্রা চার্জিং, ভালো ডিসপ্লে ও ডিউরেবিলিটি মিলিয়ে ফোনটি দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ ওয়েল ব্যাল্যান্সেড একটি প্যাকেজ।

এর ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৬০০ ক্যামেরা ও ফ্লিকার সেন্সর বিভিন্ন আলোতে ভালো ছবি তোলার সুযোগ দেয়। অন্যদিকে, এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ, এআই স্টারক্যাম্প ও এআই মুড লাইট ফোনটির দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুবিধা যোগ করেছে। এক কথায়, স্লিম ডিজাইন, দৈনন্দিন পারফরম্যান্স, ডিউরেবিলিটি, ভালো ডিসপ্লে, ব্যাটারি ও ব্যবহারিক ফিচারের কম্বিনেশনই ক্যামন এয়ারের মূল বিষয়।

৮ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৪,৯৯৯ টাকা এবং ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। এই দামে ক্যামন এয়ার এমন ইউজারদের জন্য একটি স্লিম স্মার্টফোনের এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছে, যারা পাতলা ডিজাইনের পাশাপাশি ভালো ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা ও ডেইলি ইউজার ফ্রেন্ডলি সুবিধাগুলোও একসঙ্গে চান।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা