× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাসায়নিক অস্ত্র কনভেনশনে এআইয়ের প্রভাব নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৬:৫৮ পিএম

রাসায়নিক অস্ত্র কনভেনশনের (সিডব্লিউসি) ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ও এ বিষয়ে করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাসায়নিক অস্ত্র কনভেনশনের (সিডব্লিউসি) ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ও এ বিষয়ে করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাসায়নিক অস্ত্র কনভেনশনের (সিডব্লিউসি) ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ও এ বিষয়ে করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে বুধবার বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এ কর্মশালার আয়োজন করে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি কীভাবে প্রচলিত রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং রাসায়নিক দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে, সে বিষয়ে ধারণা দেওয়া এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া ছিল কর্মশালার উদ্দেশ্য।

তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের আমদানি, ব্যবহার ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশনের ৩৩ জন প্রতিনিধি এতে অংশ নেন।

কর্মশালায় বক্তারা রাসায়নিক দ্রব্যের নিরাপদ ও যথাযথ ব্যবহারে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক তুলে ধরেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনএসিডব্লিউসির সদস্য সচিব কমডোর এম কিবরিয়া হক।

প্রধান অতিথি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বৈত ব্যবহারের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনএসিডব্লিউসির সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা