× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ল্যাবে তৈরি ‘মানব মস্তিষ্ক’ গেল মহাকাশে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ০৯:৫৬ এএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৬ ০৯:৫৭ এএম

ব্যতিক্রমী এক গবেষণার অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসে পাঠানো হয়েছে গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি মানব মস্তিষ্কের কোষ বা টিস্যু। ছবি: দ্য ইনডিপেনডেন্ট

ব্যতিক্রমী এক গবেষণার অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসে পাঠানো হয়েছে গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি মানব মস্তিষ্কের কোষ বা টিস্যু। ছবি: দ্য ইনডিপেনডেন্ট

ব্যতিক্রমী এক গবেষণার অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসে পাঠানো হয়েছে গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি মানব মস্তিষ্কের কোষ বা টিস্যু। গত মঙ্গলবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে যাত্রা শুরু করে নাসা ও স্পেসএক্সের যৌথ মিশন ‘সিআরএস-৩৫’। এরপর বুধবার স্থানীয় সময় বেলা ৩টায় যানটি মহাকাশ গবেষণাগার আইএসএসে সফলভাবে যুক্ত হয়েছে।

স্পেসএক্সের ‘ড্রাগন’ ক্যাপসুলে করে পাঠানো ২ হাজার ৮৬০ কেজি রসদ ও সরঞ্জামাদির সঙ্গে রয়েছে গবেষণাগারে নিউরাল টিস্যু থেকে তৈরি বিশেষ ত্রিমাত্রিক মিনিয়েচার বা ক্ষুদ্র মানব মস্তিষ্কের মডেল। সংক্ষেপে এগুলোর নাম ‘মিব্রেনস’ দেওয়ার কথা প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইনডিপেনডেন্ট।

মহাকাশের চরম প্রতিকূল পরিবেশে মানুষের মস্তিষ্কে কী ধরনের পরিবর্তন ঘটে বা কী প্রভাব পড়ে তা বোঝার জন্য ‘মিব্রেনস’ আগামী কয়েক সপ্তাহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাখা হবে। নাসা বলেছে, এ পরীক্ষার আওতায় গবেষণাগারে তৈরি কৃত্রিম মানব মস্তিষ্কের ক্ষুদ্র মডেলগুলোকে পাঁচ সপ্তাহের জন্য কক্ষপথের গবেষণাগারে পাঠানো হয়েছে। স্বল্পমেয়াদি এক মহাকাশ ভ্রমণ কোষের স্তরে মানুষের মস্তিষ্কে কী ধরনের প্রভাব ফেলে তা নির্ধারণ করতে গবেষকেরা মহাকাশে পাঠানো এসব টিস্যু মডেলের সঙ্গে পৃথিবীতে রাখা হুবহু একই রকম মডেলগুলোর তুলনা করে দেখবেন।

বিজ্ঞানীরা মহাশূন্যের ওজনহীনতা বা ‘মাইক্রোগ্র্যাভিটি’ ও ক্ষতিকর বিকিরণের ফলে মস্তিষ্কের কোষে ও জিনগত গঠনে কী কী পরিবর্তন আসে তা পর্যবেক্ষণ করবেন। এসব পরিবর্তন মানুষের বার্ধক্য প্রক্রিয়া ও স্নায়বিক বিভিন্ন রোগের ক্ষেত্রে ভূমিকা রাখে। 

গবেষণার ফলাফল থেকে পাওয়া তথ্য ভবিষ্যতে চাঁদ, মঙ্গল বা মহাকাশের আরও গভীরে দীর্ঘমেয়াদি অভিযানে যাওয়া নভোচারীদের মস্তিষ্কের স্বাস্থ্যঝুঁকি ঠেকানোর উপায় বের করতে ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা