× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ডিও স্কুটার আনল হোন্ডা, দাম ১ লাখ ৫৭ হাজার টাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২০:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শহরের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশে নতুন ‘ডিও’ স্কুটার এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল)। ‘স্মার্ট ভাইব, ইজি রাইড’ স্লোগানে ১১০ সিসির অটোমেটিক গিয়ারসমৃদ্ধ এই স্কুটারটি রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার থেকে দেশব্যাপী হোন্ডার অনুমোদিত এক্সক্লুসিভ ডিলার শোরুমগুলোতে স্কুটারটি পাওয়া যাচ্ছে। বাংলাদেশে নতুন হোন্ডা ডিও স্কুটারের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার টাকা।

নতুন ডিওতে ব্যবহার করা হয়েছে ১১০ সিসির ‘পিজিএম-এফআই’ (PGM-FI) ইঞ্জিন। এটি ৮ হাজার আরপিএমে ১০ দশমিক ৮২ পিএস শক্তি এবং ৫ হাজার ৫০০ আরপিএমে ৯ দশমিক শূন্য ৩ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে। এতে অটোমেটিক গিয়ার থাকায় কোনো ধরনের গিয়ার পরিবর্তনের ঝামেলা ছাড়াই স্কুটারটি চালানো যায়।

স্কুটারটিতে রয়েছে আইডলিং স্টপ সিস্টেম (আইএসএস) ও এসিজি সাইলেন্ট স্টার্টার। ফলে যানজটে থামা ও আবার চলার সময় সুবিধা পাওয়া যাবে এবং ইঞ্জিন পুনরায় চালুর সময় শব্দও কম হবে। নিরাপত্তার জন্য এতে যুক্ত করা হয়েছে কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস) এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সিস্টেম।

শহরের যানজটে সহজে চলাচলের কথা বিবেচনা করে স্কুটারটির আসন উচ্চতা রাখা হয়েছে ৭৬৫ মিলিমিটার, প্রস্থ ৬৮০ মিলিমিটার এবং স্কুটারটির ওজন ১০১ দশমিক ৫ কেজি। এর সাসপেনশনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন ও ইউনিট সুইং রিয়ার সাসপেনশন। স্কুটারটির সামনের অংশে নতুন ডিজাইনের সঙ্গে রয়েছে ডিআরএল হেডল্যাম্প।

দৈনন্দিন ব্যবহারের সুবিধার জন্য আসনের নিচে রয়েছে ১৮ লিটারের স্টোরেজ, ওপেন গ্লাভ বক্স ও ফ্লোরবোর্ড স্পেস। এ ছাড়া মোবাইল বা অন্যান্য ডিভাইস চার্জ দেওয়ার সুবিধার জন্য রয়েছে ১৫ ওয়াটের টাইপ-সি চার্জিং পোর্ট এবং সিট না খুলেই সহজে জ্বালানি নেওয়ার জন্য রয়েছে এক্সটার্নাল ফুয়েল লিড।

নতুন ডিও স্কুটার নিয়ে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসুমু মরিসাওয়া বলেন, ‘আজ আমরা বাংলাদেশে দুই চাকার যানবাহনের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করছি। তরুণদের পাশাপাশি নারী ও পুরুষ—এমনকি প্রথমবারের মতো যারা মোটরসাইকেল বা স্কুটার চালাচ্ছেন, তারাও এখন এমন পরিবহন খুঁজছেন, যা তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে যায়। শহরের জন্য আমাদের এই নতুন স্মার্ট পরিবহন সমাধান সহজে চালানো, প্রতিটি যাত্রায় আত্মবিশ্বাস, শহুরে জীবনের প্রয়োজনীয় সুবিধা এবং এখন আরও বেশি নিরাপত্তার মাধ্যমে মানুষের চলাচলকে সহজ করবে। বাংলাদেশে স্থানীয় উৎপাদনের মাধ্যমে হোন্ডার মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে ডিও সরবরাহ করতে পেরে আমরা গর্বিত।’

প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, ‘নতুন ডিওতে সহজ নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় সুবিধা ও স্টাইল—সবকিছুর সমন্বয় করা হয়েছে। অটোমেটিক গিয়ার, কম উচ্চতার আসন (low seat height), হালকা ওজন (light weight) এবং কমপ্যাক্ট ডিজাইনের কারণে শহরের যানজটে এটি সহজে নিয়ন্ত্রণ করা যায়। অন্যদিকে পিজিএম-এফআই প্রযুক্তি ও আইডলিং স্টপ সিস্টেম জ্বালানি ও খরচ সাশ্রয়ে সহায়তা করে। প্রতিদিনের যাতায়াতের জন্য ডিও একটি স্মার্ট ও আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা দেবে।’

নতুন ডিও স্কুটারটি বাজারে পাওয়া যাচ্ছে তিনটি রঙে—ম্যাট মার্ভেল ব্লু মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক ও ইম্পেরিয়াল রেড মেটালিক।

নতুন এই স্কুটারের সঙ্গে ক্রেতারা পাচ্ছেন দুই বছর অথবা ২০ হাজার কিলোমিটারের (যেটি আগে আসে) ওয়ারেন্টি। এর পাশাপাশি রয়েছে পাঁচটি ফ্রি সার্ভিস এবং দুটি পেইড সার্ভিসের সুবিধা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা