সম্প্রতি সাংহাইয়ে অনুষ্ঠিত হুয়াওয়ে কানেক্ট ২০২৬ সম্মেলনে হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান অব দ্য বোর্ড ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং মূল প্রবন্ধে নতুন এ সল্যুশন উন্মোচন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কাজের ক্রমবর্ধমান চাহিদা পূরণে নতুন এআই কম্পিউটিং সল্যুশন ‘অ্যাটলাস ৯৬০ই সুপারপড’ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।
সম্প্রতি সাংহাইয়ে অনুষ্ঠিত হুয়াওয়ে কানেক্ট ২০২৬ সম্মেলনে হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান অব দ্য বোর্ড ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং মূল প্রবন্ধে নতুন এ সল্যুশন উন্মোচন করেন।
‘অ্যাডভান্সিং দ্য এজেন্টিক ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বিভিন্ন শিল্পখাতের নেতা, গ্রাহক, সহযোগী ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।
হুয়াওয়ের তথ্য অনুযায়ী, অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্নত এআই মডেল তৈরি ও পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। এতে কম্পিউটিং সক্ষমতা, জ্বালানি দক্ষতা ও নির্ভরযোগ্য কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে এআই অবকাঠামো গড়ে তোলা ও পরিচালনায় প্রতিষ্ঠানগুলো আরও দক্ষতা অর্জন করতে পারবে।
সম্মেলনে ‘অ্যাটলাস ৯৫০ সুপারপড’ও উন্মোচন করেছে হুয়াওয়ে।
প্রতিষ্ঠানটির ভাষ্য, সুপারপডভিত্তিক সুপারক্লাস্টারগুলো তাদের ‘পিরিয়াম কম্পিউটিং আর্কিটেকচার’-এর প্রথম প্রজন্মের পণ্য। এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ১০ লাখ প্রসেসর একসঙ্গে একটি কম্পিউটারের মতো কাজ করতে পারে।
এ ছাড়া সাধারণ কম্পিউটিংয়ের জন্য ‘তাইশান ৯৫০ সুপারপড’ এবং এআই-সম্পর্কিত ডেটার চাহিদা পূরণে ‘ওশানস্টোর এম৯০০’ স্টোরেজ সল্যুশন উন্মোচনের কথা জানিয়েছে হুয়াওয়ে।
হুয়াওয়ে জানিয়েছে, তাদের ক্যান প্ল্যাটফর্ম এখন ওপেন সোর্স করা হয়েছে। এতে ডেভেলপার, অংশীদার ও প্রযুক্তি কমিউনিটির এআইভিত্তিক উদ্ভাবনে অংশগ্রহণের সুযোগ বাড়বে।
ডেভিড ওয়াং বলেন, “হুয়াওয়েতে আমরা শক্তিশালী এআই অবকাঠামো গড়ে তোলা এবং কম্পিউটিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে ওপেন সোর্স ও ওপেন সিস্টেমকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এআই উদ্ভাবনকে এগিয়ে নিতে এবং বুদ্ধিমান বিশ্বের পথে এগোতে আমরা অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখব।”