× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ওপেনএআই-মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩০ পিএম

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের সংবাদপত্র দ্য সিয়াটল টাইমস ও নিউজডে। ছবি: রয়টার্স

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের সংবাদপত্র দ্য সিয়াটল টাইমস ও নিউজডে। ছবি: রয়টার্স

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের সংবাদপত্র দ্য সিয়াটল টাইমস ও নিউজডে।

শুক্রবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম প্রশিক্ষণ ও পরিচালনার জন্য প্রতিষ্ঠান দুটি সংবাদপত্রগুলোর ওয়েবসাইট থেকে অনুমতি ছাড়াই কনটেন্ট সংগ্রহ বা স্ক্র্যাপ করেছে। এর মধ্যে পেওয়ালের আড়ালে থাকা সংবাদও রয়েছে। এসব তথ্য চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট ও বিং-এর এআই ফিচারসহ বিভিন্ন পণ্যে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সিয়াটল টাইমস ও নিউজডের দাবি, এআই পণ্যগুলো তাদের প্রকাশিত প্রতিবেদনের অংশবিশেষ হুবহু তুলে ধরতে পারে কিংবা মূল প্রতিবেদনের সঙ্গে অত্যন্ত মিল রেখে তা পুনর্লিখন করতে পারে। এতে পাঠকদের সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের ওয়েবসাইটে যাওয়া বা সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজনীয়তা কমে যাচ্ছে বলেও অভিযোগ করেছে তারা।

সিয়াটল টাইমসের প্রেসিডেন্ট ও সিইও অ্যালান ফিসকো কর্মীদের উদ্দেশে লেখা এক বার্তায় বলেন, তাদের সাংবাদিকতা তৈরি করতে প্রতিবছর লাখ লাখ ডলার ব্যয় হয়। অনুমতি বা পারিশ্রমিক ছাড়া সেই কনটেন্ট ব্যবহারের বিরুদ্ধে প্রতিষ্ঠানটিকে অবশ্যই অবস্থান নিতে হবে।

অন্যদিকে ওপেনএআইয়ের এক মুখপাত্র বলেন, তাদের মডেলগুলো সর্বজনীনভাবে উপলব্ধ তথ্যের ওপর প্রশিক্ষিত এবং ন্যায্য ব্যবহারের নীতির ভিত্তিতে তৈরি। তবে চলমান মামলাটি নিয়ে তিনি নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।

মাইক্রোসফটের এক মুখপাত্র জানান, মামলায় তারা বিস্মিত হলেও স্থানীয় সাংবাদিকতার গুরুত্ব তারা বোঝেন। এ ধরনের বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানে তারা প্রস্তুত বলেও জানান তিনি।

মামলায় সিয়াটল টাইমস ও নিউজডে তাদের কনটেন্টের অননুমোদিত কপি এবং সেসব কনটেন্ট অন্তর্ভুক্ত থাকা প্রশিক্ষণ ডেটাসেট ও এআই মডেল ধ্বংসের নির্দেশ চেয়েছে।

এর আগে ২০২৩ সালে দ্য নিউইয়র্ক টাইমসও একই ধরনের অভিযোগে ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করে। এআই মডেল প্রশিক্ষণে কপিরাইট সুরক্ষিত কনটেন্ট ব্যবহারের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দায়ের হওয়া কয়েক ডজন মামলার মধ্যে এটিও একটি।

সোর্স: রয়টার্স


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা