× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে বিশ্বপ্রথম উন্মোচন টেকনো ক্যামন স্লিম ৫জি, সঙ্গে ক্যামন এয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৩ পিএম

‘স্লিম, স্ট্রং, আনস্টপেবল’ স্লোগান সামনে রেখে বাজারে আনা ক্যামন স্লিম ৫জি-এর পুরুত্ব মাত্র ৬ দশমিক ৩৯ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম। ফাইল ছবি

‘স্লিম, স্ট্রং, আনস্টপেবল’ স্লোগান সামনে রেখে বাজারে আনা ক্যামন স্লিম ৫জি-এর পুরুত্ব মাত্র ৬ দশমিক ৩৯ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম। ফাইল ছবি

বিশ্ববাজারে যাত্রার শুরুতেই বাংলাদেশকে বেছে নিয়েছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচন করা হয়েছে টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন স্লিম ৫জি। একই সঙ্গে দেশের বাজারে পাওয়া যাচ্ছে নতুন ক্যামন এয়ার।

‘স্লিম, স্ট্রং, আনস্টপেবল’ স্লোগান সামনে রেখে বাজারে আনা ক্যামন স্লিম ৫জি-এর পুরুত্ব মাত্র ৬ দশমিক ৩৯ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম। পাতলা গড়নের পাশাপাশি ফোনটিতে গুরুত্ব দেওয়া হয়েছে স্থায়িত্বের ওপরও। এতে রয়েছে IP68, IP69 ও IP69K সুরক্ষা।

ফোনটিতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট সুপার চার্জ সুবিধা। ডিসপ্লে হিসেবে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্টজ AMOLED প্যানেল। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি প্রসেসর।

ফটোগ্রাফির জন্য ক্যামন স্লিম ৫জি-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony LYT700C OIS প্রধান ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা ও ফ্লিকার সেন্সর। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।

স্মার্টফোনটিতে টেকনোর বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর ফিচারও যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ক্যালরি নির্ণয় সুবিধাসহ AI Healthcare, AI Nutrition Specialist, AI Pet Snap ও AI StarCamp।

বাংলাদেশের বাজারে ক্যামন স্লিম ৫জি-এর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। ফোনটির প্রি-বুকিং চলবে ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রি-বুকিং ক্যাম্পেইনে সফলভাবে বুকিং সম্পন্ন করা গ্রাহকদের জন্য থাকছে বিশেষ গিফট বক্স। এতে থাকবে টেকনো স্মার্টওয়াচ নিও এবং টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের একটি টিকিট। তবে এ অফার প্রযোজ্য শর্ত ও গিফটের প্রাপ্যতার ওপর নির্ভরশীল।

ক্যামন স্লিম ৫জি-এর বিশ্বপ্রথম উন্মোচনের পাশাপাশি বাংলাদেশে টেকনোর নতুন ক্যামন এয়ারও এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে। মাত্র ৬ দশমিক ৩৯ মিলিমিটার পুরুত্বের থ্রিডি কার্ভড ডিজাইনের ফোনটির ওজন ১৬২ দশমিক ৮ গ্রাম।

ক্যামন এয়ারে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ৬০ ওয়াট আল্ট্রা চার্জিং সুবিধা। ডিসপ্লে হিসেবে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্টজ AMOLED 3D কার্ভড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G200 Ultimate প্রসেসর। ফোনটিতে রয়েছে IP68 ও IP69 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স।

ক্যামেরা বিভাগে ক্যামন এয়ারে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony LYT600 প্রধান ক্যামেরা, ফ্লিকার সেন্সর এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এ ফোনেও রয়েছে AI Healthcare, AI Nutrition Specialist, AI Pet Snap ও AI StarCamp-এর মতো এআই ফিচার। পাশাপাশি ফোনটির পেছনে যুক্ত করা হয়েছে AI Mood Light ফিচার।

ক্যামন এয়ার পাওয়া যাচ্ছে দুটি স্টোরেজ সংস্করণে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা, আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা