× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উসাইন বোল্টকেও ছাড়িয়ে গেল রোবট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১০:১০ এএম

চীনের হিউম্যানয়েড রোবটগুলো কুংফু, বক্সিং ও কফি পরিবেশনের মতো কাজে দক্ষতা অর্জন করেছে। এবার দৌড়ের ক্ষেত্রেও বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টকে পেছনে ফেলার দাবি করেছে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি। ছবি: সংগৃহীত

চীনের হিউম্যানয়েড রোবটগুলো কুংফু, বক্সিং ও কফি পরিবেশনের মতো কাজে দক্ষতা অর্জন করেছে। এবার দৌড়ের ক্ষেত্রেও বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টকে পেছনে ফেলার দাবি করেছে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি। ছবি: সংগৃহীত

চীনের হিউম্যানয়েড রোবটগুলো কুংফু, বক্সিং ও কফি পরিবেশনের মতো কাজে দক্ষতা অর্জন করেছে। এবার দৌড়ের ক্ষেত্রেও বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টকে পেছনে ফেলার দাবি করেছে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি।

প্রতিষ্ঠানটি গত সোমবার ‘সুপারম্যান’ নামের নতুন একটি হিউম্যানয়েড রোবট উন্মোচন করেছে। ইউনিট্রির দাবি, দৌড় ও লাফানোর ক্ষেত্রে রোবটটি শীর্ষস্থানীয় মানব ক্রীড়াবিদদেরও ছাড়িয়ে যেতে সক্ষম। প্রতিষ্ঠানটির নতুন হিউম্যানয়েড রোবট ‘সুপারম্যান’ প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১২ দশমিক ৬৬ মিটার গতিতে ছুটতে পারে। এই গতি কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের ২০০৯ সালের বিশ্বরেকর্ড দৌড়ে নথিভুক্ত সর্বোচ্চ গতির চেয়েও বেশি। একই সঙ্গে রোবটটি স্থির অবস্থান থেকে ২ মিটার উঁচুতে লাফ দিতে পারে বলে জানিয়েছে ইউনিট্রি। চীনের পূর্বাঞ্চলীয় প্রযুক্তিনগরী হাংজৌভিত্তিক ইউনিট্রি জানিয়েছে, মাত্র তিন মাসের কিছু বেশি সময়ে ‘সুপারম্যান’ রোবটটি তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশ করা ভিডিওতে রোবটটির উচ্চগতির দৌড় ও লাফ দেওয়ার সক্ষমতা তুলে ধরা হয়েছে।

ইউনিট্রির দাবি অনুযায়ী রয়টার্স জানায়, ‘সুপারম্যান’ রোবটের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৪৫ দশমিক ৬ কিলোমিটার। অন্যদিকে, ২০০৯ সালে বার্লিনে ১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড গড়ার সময় উসাইন বোল্টের সর্বোচ্চ গতি ছিল প্রতি সেকেন্ডে প্রায় ১২ দশমিক ৪২ মিটার। ফলে সর্বোচ্চ গতির হিসাবে ইউনিট্রির রোবটটি সামান্য এগিয়ে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলোÑ ইউনিট্রির এই গতি ও লাফের দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। চলতি বছরের জুলাই পর্যন্ত বিভিন্ন মডেলের প্রায় ১৮ হাজার দ্বিপদী হিউম্যানয়েড রোবট উৎপাদন ও সরবরাহ করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

তবে নতুন প্রকাশিত ভিডিওতে রোবটটির উচ্চগতির দৌড়ের পাশাপাশি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা খাওয়ার দৃশ্যও দেখা গেছে। ফলে বোল্টকে ছাড়িয়ে যাওয়ার দাবি নিয়ে প্রযুক্তি বিশ্লেষকদের মধ্যে এখনও সতর্কতা রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা