× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ সেকেন্ডে গতি উঠল ৮০০ কিমি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১০:৫১ এএম

মাত্র পাঁচ দশমিক তিন সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতি নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীনের পরীক্ষামূলক এক ম্যাগলেভ (চৌম্বকচালিত) ট্রেন। ছবি: সংগৃহীত

মাত্র পাঁচ দশমিক তিন সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতি নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীনের পরীক্ষামূলক এক ম্যাগলেভ (চৌম্বকচালিত) ট্রেন। ছবি: সংগৃহীত

মাত্র পাঁচ দশমিক তিন সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতি নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীনের পরীক্ষামূলক এক ম্যাগলেভ (চৌম্বকচালিত) ট্রেন। চীনের হুবেই প্রদেশের টেস্ট-ট্র্যাকে পরীক্ষামূলকভাবে চালানো এই ট্রেনটি গতি অর্জনের ক্ষেত্রে নিজের গড়া বিশ্বরেকর্ড ভেঙে নতুন নজির গড়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিযেছে, হুবেই প্রদেশের দংহু ল্যাবরেটরিতে ১ কিলোমিটার দীর্ঘ একটি টেস্ট-ট্র্যাকে চালানো এ পরীক্ষা চলাকালে ১.১ টন ওজনের ভারী ম্যাগলেভ ট্রেনটি স্থির অবস্থা থেকে কেবল পাঁচ দশমিক তিন সেকেন্ডে ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছে যায়।

ম্যাগলেভ ট্র্যাকিং সিস্টেমে চৌম্বকীয় শক্তি ব্যবহার করে পুরো ট্রেনটিকে রেলপথের সামান্য ওপরে শূন্যে ভাসিয়ে রাখা হয়। ফলে ট্রেনের চাকা ও রেললাইনের মধ্যকার ঘর্ষণ পুরোপুরি দূর হয়। অন্যদিকে, ট্র্যাকে থাকা কয়েল থেকে তৈরি চৌম্বকীয় তরঙ্গ গাড়িটিকে সামনের দিকে চালিত করে।

চীনা গবেষকরা বলছেন, ট্রেনটি কেবল চরম গতিই পায়নি, বরং শক্তিশালী ব্রেকিং সিস্টেমের সাহায্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থেকে নির্দিষ্ট দূরত্বে থামতেও পেরেছে। ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতিতে ছোটার পর কেবল ২০০ মিটারের মধ্যে মসৃণভাবে ট্রেনটি থেমে যায়। স্বল্প দূরত্বের ম্যাগলেভ ত্বরণের ক্ষেত্রে গত ছয় মাসের মধ্যে ট্রেনটি একাই তৃতীয়বারের মতো বিশ্বরেকর্ড ভেঙেছে।

২০২৫ সালের জুনে এই ১ দশমিক ১ টনের ট্রেনটি প্রথম পরীক্ষা করা হয়। ওই সময় কেবল সাত সেকেন্ডে ঘণ্টায় প্রায় ৬৫০ কিলোমিটার গতিতে পৌঁছে বিশ্বরেকর্ড গড়েছিল ট্রেনটি। পরবর্তী পরীক্ষাগুলোতে যথাক্রমে ঘণ্টায় প্রায় ৭০০ কিলোমিটার ও ৭৯৮ কিলোমিটার গতির মাধ্যমে প্রতিনিয়ত নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছে এই ট্রেন।

বর্তমানে চীন ও জাপানে নিয়মিত চলাচলকারী সাধারণ বিভিন্ন ম্যাগলেভ ট্রেনের গতি ঘণ্টায় প্রায় ৩২০ কিলোমিটার। তবে বাণিজ্যিকভাবে চালু থাকা বিশ্বের দ্রুততম ট্রেন চীনের ‘ফুশিং’ রেল সর্বোচ্চ ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে চলতে পারে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা