প্রবা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৬:৪৭ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১৭:১৬ পিএম
আগামী ১২ ও ১৩ জানুয়ারির পরিবর্তে ১৯ ও ২০ জানুয়ারি হবে এই কার্নিভাল।
বুয়েট রোবোটিকস সোসাইটির আয়োজনে
চতুর্থ বুয়েট রোবো কার্নিভালের সূচির পরিবর্তন হয়েছে। আগামী ১২ ও ১৩ জানুয়ারির পরিবর্তে
১৯ ও ২০ জানুয়ারি হবে এই কার্নিভাল।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি)
সকালে বুয়েট রোবোটিক্স সোসাইটির সাধারণ সম্পাদক সনৎ কুমার সাহা জানিয়েছেন, অনিবার্য
কারণে কার্নিভালের সূচি পরিবর্তন করতে হয়েছে।
২০১৬ সালে বুয়েটে এ স্মার্ট
উদ্ভাবনী প্রযুক্তির কার্নিভালের আয়োজন শুরু হয়। এরপর ২০১৭ ও ২০১৯ সালেও এই আয়োজন
হয়েছিল।
কোভিড-১৯ মহামারির কারণে ২০২০,
২০২১ ও ২০২২ সালে এই কার্নিভালের আয়োজন স্থগিত ছিল। তিন বছর বিরতির পর আবারও বড় পরিসরে
অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবো কার্নিভাল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো
হয়েছে, এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘বিল্ড রোবট ফর স্মার্ট বাংলাদেশ’। প্রতিপাদ্যকে
সামনে রেখে স্মার্ট বাংলাদেশ ২০৪১ বাস্তবায়নে ছাত্রসমাজের ভূমিকাকে প্রাধান্য দিয়ে
এবারের রোবো কার্নিভালের সেগমেন্টগুলো আগের আয়োজন থেকে ভিন্ন রাখা হয়েছে।
স্মার্ট বাংলাদেশ ২০৪১ বাস্তবায়নের
জন্য ৫টি ভিত্তি প্রস্তাব করা হয়েছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার
ও স্মার্ট সমাজ। রোবো কার্নিভালে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে।
এগুলো হচ্ছে ট্র্যাশ কনট্রোলার
রোবট, ফায়ার ফাইটার রোবট, রোবোটিকস অলিম্পিয়াড, প্রোজেক্ট শোকেসিং ও ওয়ার্কশপ অন রোবোটিকস
সলিউশন সফটওয়্যার।