× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষের মুখের আবেগ বুঝতে পারে কুকুর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১০:৪৩ এএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ১০:৪৭ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মুখের হাসি, রাগ, ভয় কিংবা দুঃখÑ এসব অভিব্যক্তি দেখেই মানুষের আবেগের পার্থক্য বুঝতে পারে কুকুর। অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ভিয়েনার নতুন এক গবেষণায় কুকুরের মস্তিষ্কের কার্যক্রম বিশ্লেষণ করে এমন প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, মানুষের মুখের বিভিন্ন আবেগ শনাক্ত করার ক্ষেত্রে কুকুরের সক্ষমতার সরাসরি প্রমাণ এটাই প্রথম।

গত মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গবেষণায় ১২টি পোষা কুকুরকে বিভিন্ন আবেগ প্রকাশ করা অপরিচিত মানুষের মুখের ছবি দেখানোর সময় তাদের মস্তিষ্কের কার্যক্রম ফাংশনাল এমআরআই স্ক্যানের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। পরে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্কের এসব সংকেত বিশ্লেষণ করেন গবেষকরা। গবেষণাটি সেল প্রেসের বিজ্ঞান সাময়িকী ‘আই-সায়েন্স’-এ প্রকাশিত হয়েছে। গবেষকরা প্রথমে কুকুরের মস্তিষ্কে মানুষের হাসির প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন। আটটি কুকুরকে খুশি ও নিরপেক্ষ অভিব্যক্তির মানুষের মুখ দেখানো হলে খুশির মুখ দেখার সময় মস্তিষ্কের টেম্পোরাল কর্টেক্স এবং কডেট নিউক্লিয়াসে বিশেষ ধরনের কার্যক্রম দেখা যায়। ফলে গবেষকদের ধারণা, মানুষের হাসিমুখ কুকুরের কাছে বিশেষ আবেগগত গুরুত্ব বহন করে। 

এরপর ১২টি কুকুরকে হাসি, রাগ, ভয় ও দুঃখের অভিব্যক্তি দেখানো হলে কুকুরের মস্তিষ্ক এসব অভিব্যক্তির ক্ষেত্রে একই ধরনের প্রতিক্রিয়া দেখায় না। বিশেষ করে ভয়ভীতির মুখের সঙ্গে রাগ ও দুঃখের মুখের মস্তিষ্কীয় কার্যক্রমের স্বতন্ত্র পার্থক্য শনাক্ত করা যায়। গবেষণার জ্যেষ্ঠ লেখক লরা কুয়ায়ার মতে, মানুষের সঙ্গে বসবাস ও সহাবস্থানের দীর্ঘ ইতিহাসের মধ্য দিয়ে কুকুর মানুষের অভিব্যক্তি বোঝা এবং সহযোগিতা করার সামাজিক সক্ষমতা অর্জন করেছে। এই সক্ষমতা সম্পর্কে আরও ভালোভাবে জানা গেলে মানুষের সঙ্গে কুকুরের যোগাযোগ এবং তাদের যত্ন নেওয়ার পদ্ধতিতেও পরিবর্তন আনা সম্ভব হতে পারে। তবে গবেষকরা সতর্ক করেছেন, গবেষণায় অংশ নেওয়া সব কুকুরই ছিল পরিবারের সঙ্গে বসবাসকারী পোষা প্রাণী। তাই রাস্তায় বা ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা কুকু র মানুষের আবেগগত সংকেতকে একইভাবে প্রক্রিয়াজাত করে কি না, তা এখনও নিশ্চিত নয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা