× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নক্ষত্রের মৃত্যু দেখলেন বিজ্ঞানীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১১:২৫ এএম

ছবি:  সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহাবিশ্বের ইতিহাসে নক্ষত্রের মৃত্যু নতুন কোনো ঘটনা নয়। প্রতি মুহূর্তে অসংখ্য নক্ষত্র জন্ম নিচ্ছে, আবার কোনো কোনো নক্ষত্রের জীবন শেষ হচ্ছে ভয়াবহ বিস্ফোরণে। কিন্তু সূর্যের চেয়ে ৩০ গুণ ভারী নক্ষত্রের মৃত্যুর প্রথম সংকেত থেকে শেষ পরিণতি পর্যন্ত প্রায় পুরো প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণের বিরল সুযোগ পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা।

পৃথিবী থেকে প্রায় ৫০ কোটি আলোকবর্ষ দূরে এই মহাজাগতিক মৃত্যুযজ্ঞের ফলে বিজ্ঞানীরা যে আলো ও এক্স-রে শনাক্ত করেছেন, তা নক্ষত্রটির কাছ থেকে পৃথিবীতে পৌঁছতে প্রায় ৫০ কোটি বছর সময় নিয়েছে। অর্থাৎ ২০২৬ সালে পৃথিবীর টেলিস্কোপে যে নক্ষত্রটির মৃত্যু দেখা গেল, সেই মৃত্যু বাস্তবে ঘটেছিল প্রায় ৫০ কোটি বছর আগে।

২০২৬ সালের ২১ মার্চ চীনের ‘আইনস্টাইন প্রোব’ মহাকাশ টেলিস্কোপ প্রথম ওই বিস্ফোরণের সংকেত শনাক্ত করে। ২০০৮ সালের পর এই প্রথম এমন একটি শক ব্রেকআউট বাস্তবে পর্যবেক্ষণ করতে সক্ষম হলেন বিজ্ঞানীরা। প্রায় তিন মাস ধরে বিজ্ঞানীরা নক্ষত্রটির বিস্ফোরণ পর্যবেক্ষণ করেন। কার্নেগি মেলন ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী ব্রেন্ডন ও’কনর বলেন, শক ওয়েভকে এক ধরনের রাডারের সঙ্গে তুলনা করা যায়। এটি নক্ষত্রের বাইরের স্তর ও আশপাশের পদার্থের মধ্য দিয়ে যাওয়ার সময় এক্স-রে সংকেতে একটি ছাপ রেখে যায়। সেই সংকেত বিশ্লেষণ করে নক্ষত্রটি ধসে পড়ার ঠিক আগের পরিস্থিতি সম্পর্কে অভূতপূর্ব তথ্য পাওয়া সম্ভব। বিস্ফোরণের পর ঘটনাটিকে ‘ব্রড-লাইন্ড টাইপ আইসি’ সুপারনোভা হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। বিস্ফোরণে ছিটকে বের হওয়া পদার্থের গতি ছিল আলোর গতির ১০ শতাংশেরও বেশি। গবেষকদের ধারণা, ভয়াবহ বিস্ফোরণের পর নক্ষত্রটির কেন্দ্রে সম্ভবত একটি ব্ল্যাক হোল তৈরি হয়েছে। অত্যন্ত ঘন এই মহাজাগতিক বস্তুর মহাকর্ষ এত শক্তিশালী যে, এর কাছ থেকে আলোও বেরিয়ে আসতে পারে না। একটি নক্ষত্রের এই মহাজাগতিক মৃত্যু শুধু একটি নক্ষত্রের শেষ অধ্যায় নয়; বরং মহাবিশ্বের মৌলিক পদার্থবিজ্ঞানের নিয়ম কীভাবে কাজ করে, তা বোঝার জন্য এক ঐতিহাসিক জানালা খুলে দিয়েছে। তথ্যসূত্র : রয়টার্স।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা