× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার দশক পর যুক্তরাষ্ট্রের সমুদ্রতলে মানববসতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১২:১৮ পিএম

চার দশকের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জলসীমায় স্থাপন করা হয়েছে নতুন মানববাসযোগ্য পানির নিচের গবেষণা কেন্দ্র ‘ভ্যানগার্ড’। ছবি: সংগৃহীত

চার দশকের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জলসীমায় স্থাপন করা হয়েছে নতুন মানববাসযোগ্য পানির নিচের গবেষণা কেন্দ্র ‘ভ্যানগার্ড’। ছবি: সংগৃহীত

চার দশকের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জলসীমায় স্থাপন করা হয়েছে নতুন মানববাসযোগ্য পানির নিচের গবেষণা কেন্দ্র ‘ভ্যানগার্ড’।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ডিপ নির্মিত এ আবাসস্থল ফ্লোরিডা কিজের সমুদ্রতলে পাঁচ বছর অবস্থান করে প্রবালপ্রাচীর সংরক্ষণ, সামুদ্রিক জীববৈচিত্র্য পর্যবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হবে। বিজ্ঞানীরা মনে করছেন, এটি শুধু সমুদ্র গবেষণায় নতুন অধ্যায়ই সূচনা করবে না, বরং ভবিষ্যতে সমুদ্রতলজুড়ে গবেষণাকেন্দ্র স্থাপনের নতুন প্রতিযোগিতার পথও খুলে দিতে পারে। ফ্লোরিডা কিজ ন্যাশনাল মেরিন স্যাংচুয়ারির টেনেসি রিফে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৬ ফুট নিচে গত জুনে ভ্যানগার্ড স্থাপন করা হয়। যুক্তরাষ্ট্রের জলসীমায় গত ৪০ বছরে এটিই প্রথম নতুন সাবসি বা সমুদ্রতল মানবাসস্থল। এতদিন বিশ্বের একমাত্র কার্যকর পানির নিচের গবেষণাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল অ্যাকোয়ারিয়াস রিফ বেস, যা ১৯৮৬ সালে নির্মিত এবং ১৯৯৩ সাল থেকে বর্তমান স্থানে পরিচালিত হচ্ছে।

পানির নিচে মানুষের বসবাসের ধারণা নতুন নয়। ১৯৬০-এর দশকে ফরাসি সমুদ্রগবেষক জ্যাক-ইভ কুস্তোর ‘কনশেলফ’ প্রকল্পের মাধ্যমে এর সূচনা হয়। পরে যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া ও জাপানেও পানির নিচে একাধিক আবাসস্থল নির্মিত হয়। তবে ব্যয়বহুল পরিচালনা, সীমিত ব্যবহার এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারণে বেশিরভাগ প্রকল্পই দীর্ঘস্থায়ী হয়নি। ডিপের তথ্য অনুযায়ী, ৩৫ ফুট দৈর্ঘের এবং ৮ ফুট প্রস্থের ভ্যানগার্ডে চারজন অ্যাকুয়ান্ট (পানির নিচে গবেষণাকারী) টানা পাঁচ থেকে সাত দিনের মিশনে থাকতে পারবেন। ভ্যানগার্ডকে এমন একটি এলাকায় স্থাপন করা হয়েছে, যেখানে জলবায়ু পরিবর্তনের কারণে প্রবালপ্রাচীর মারাত্মক হুমকির মুখে। ডিপের বৈজ্ঞানিক গবেষণা পরিচালক ডন কার্নাগিস বলেন, গবেষকদের অন্যতম লক্ষ্য হবে জলবায়ু সহনশীল প্রবাল শনাক্ত ও ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন প্রবাল প্রতিস্থাপন করা। ডিপ জানিয়েছে, অক্টোবরে পরীক্ষামূলক মিশন এবং নভেম্বরে পূর্ণাঙ্গ গবেষণা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ডন কার্নাগিস বলেন, ‘২০০০ সাল থেকে মহাকাশে মানুষের ধারাবাহিক উপস্থিতি রয়েছে। এখন আমরা চাই, সমুদ্রেও তেমন স্থায়ী মানব-উপস্থিতি গড়ে উঠুক।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা