× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬৭০০ মিটার উঁচুতে ইঁদুরের টিকে থাকার রহস্য উন্মোচন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১২:১৫ পিএম

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার ৭০০ মিটার (২২ হাজার ফুট) উঁচু আগ্নেয়গিরির বরফাচ্ছন্ন চূড়ায় বসবাসকারী আন্দিজ লিফ-ইয়ার্ড ইঁদুরের টিকে থাকার রহস্য উন্মোচন করেছেন বিজ্ঞানীরা। ছবি: ইকোলজি এশিয়া

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার ৭০০ মিটার (২২ হাজার ফুট) উঁচু আগ্নেয়গিরির বরফাচ্ছন্ন চূড়ায় বসবাসকারী আন্দিজ লিফ-ইয়ার্ড ইঁদুরের টিকে থাকার রহস্য উন্মোচন করেছেন বিজ্ঞানীরা। ছবি: ইকোলজি এশিয়া

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার ৭০০ মিটার (২২ হাজার ফুট) উঁচু আগ্নেয়গিরির বরফাচ্ছন্ন চূড়ায় বসবাসকারী আন্দিজ লিফ-ইয়ার্ড ইঁদুরের টিকে থাকার রহস্য উন্মোচন করেছেন বিজ্ঞানীরা।

গবেষণায় দেখা গেছে, বিশেষ বিপাকীয় প্রক্রিয়া, শক্তিশালী মাইটোকন্ড্রিয়া এবং উদ্ভিদের বিষাক্ত উপাদান হজম করার জিনগত সক্ষমতার কারণে এ ক্ষুদে স্তন্যপায়ী প্রাণীটি তীব্র শীত ও অক্সিজেনের চরম স্বল্পতার মধ্যেও বেঁচে থাকতে পারে।

রয়টার্স জানায়, গোলপাতার মতো কানের জন্য পরিচিত এ ইঁদুরটি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার উচ্চাঞ্চলে বসবাস করে। অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর এত উচ্চতায় স্থায়ীভাবে বসবাসের নজির নেই। গবেষণাটি বিজ্ঞান সাময়িকী সায়েন্সে প্রকাশিত হয়েছে। গবেষণার প্রধান গবেষক জে স্টর্স বলেন, এত উঁচুতে অক্সিজেনের পরিমাণ সমুদ্রপৃষ্ঠের তুলনায় অর্ধেকেরও কম এবং তাপমাত্রা প্রায় সব সময়ই হিমাঙ্কের নিচে থাকে। সেখানে মানুষের দীর্ঘ সময় টিকে থাকা প্রায় অসম্ভব।

গবেষকরা বিভিন্ন উচ্চতা থেকে সংগ্রহ করা ১৬৭টি ইঁদুরের পূর্ণ জিনোম বিশ্লেষণ করে দেখেছেন, উঁচু অঞ্চলের ইঁদুরগুলো কম অক্সিজেনেও বেশি তাপ উৎপাদনে সক্ষম। তাদের পেশিকোষের মাইটোকন্ড্রিয়া বেশি কার্যকর এবং ব্রাউন ফ্যাট দ্রুত শক্তি উৎপাদন করে দেহ উষ্ণ রাখে। গবেষণার অন্যতম সহলেখক ও ‘ইউনিভার্সিটি অব মন্টানা’র বিবর্তন জীববিজ্ঞানী জাখারি শেভিরন বলেছেন, আপাতদৃষ্টিতে বরফে ঢাকা যে নির্জন পর্বতচূড়াগুলোকে একদম প্রাণহীন মনে হয়, সেগুলো আসলে মোটেও ফাঁকা নয়, সেখানে এখনও এমন অনেক অনন্য জীবন লুকিয়ে আছে; যা আবিষ্কৃত হওয়ার অপেক্ষায়। এত উঁচুতে এসব ইঁদুর আসলে কী খেয়ে বেঁচে থাকে, এদের গড় আয়ু কত ও এরা পর্বতের বরফাবৃত চূড়াতেই বংশবৃদ্ধি করে কি না, তা এখনও স্পষ্ট নয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা