× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাহাজের শব্দ টের পেয়ে আওয়াজ বদলায় তিমি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৫:২৬ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৬ ১৫:২৮ পিএম

সমুদ্রে জাহাজের আনাগোনা বা গর্জন শুনলে তিমিরা বিশেষ ধরনের শব্দ তৈরি করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। ছবি: ব্রিটানিকা

সমুদ্রে জাহাজের আনাগোনা বা গর্জন শুনলে তিমিরা বিশেষ ধরনের শব্দ তৈরি করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। ছবি: ব্রিটানিকা

সমুদ্রে জাহাজের আনাগোনা বা গর্জন শুনলে তিমিরা বিশেষ ধরনের শব্দ তৈরি করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। বিজ্ঞানীদের দাবি, তিমিরের এ ডাক বা ‘ক্লিকের প্যাটার্ন’ এতই সুনির্দিষ্ট যে, তা বিশ্লেষণ করে কাছাকাছি কোনো জাহাজ আছে কি না সেটি অনুমান করা সম্ভব।

টানা চার বছর ধরে ক্যারিবীয় দ্বীপ ডমিনিকার উপকূলে ১৫টি স্পার্ম হোয়েলের যোগাযোগের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য প্রকাশ করেছেন ‘প্রজেক্ট সিটি’ বা ‘সেটেসিয়ান ট্রান্সলেশন ইনিশিয়েটিভ’ নামের এক অলাভজনক গবেষণা সংগঠনের গবেষকরা। গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘ইকোলজিক্যাল ইনফরম্যাটিক্স’-এ।

গবেষকরা বলছেন, আশপাশে জাহাজের চলাচলের সময় তিমিদের ‘কোডা’ বা যোগাযোগের সংক্ষিপ্ত শব্দের ছন্দে স্পষ্ট পরিবর্তন আসে। জাহাজের উপস্থিত টের পেলে এদের ডাকের সময়সীমা বা দৈর্ঘ্য ছোট হয়ে যায় এবং নির্দিষ্ট ধরন বেশি প্রাধান্য পায়।

‘প্রজেক্ট সিটি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডেভিড গ্রুবার বলেছেন, এ গবেষণায় বড় প্রশ্ন উঠে এসেছে যে, তিমিরা কি জাহাজগুলো নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে নাকি আশপাশে জাহাজের উপস্থিতির কারণে এদের কণ্ঠস্বরে এমন প্রভাব পড়ছে? এরা জাহাজ নিয়ে কী বলছে তা যদি আমরা বুঝতে পারি তবে তা সামুদ্রিক নীতিমালা ও আইন তৈরিতে বড় প্রভাব ফেলতে পারে।

তিনি জানান, গবেষণার জন্য ১৫টি তিমির দল থেকে এক হাজারটিরও বেশি ‘কোডা’ বা শব্দমালা রেকর্ড করেছেন গবেষকরা। তিমিদের যেন কোনো কষ্ট না হয় সেজন্য ড্রোন প্রযুক্তির সাহায্য নিয়ে এদের দেহে অডিও ট্যাগ বসানো হয়। পরে ডিজিটালি জাহাজের ভৌগোলিক অবস্থান নিশ্চিত করে তিমিদের পরিবর্তিত সুরের সঙ্গে তা গবেষকরা মিলিয়েছেন।

সাধারণত সামুদ্রিক প্রাণীরা অতিরিক্ত শব্দদূষণে নিজেদের আওয়াজ বাড়িয়ে দেয় বা চিৎকার করে। তবে গবেষকরা অবাক হয়ে দেখেছেন, স্পার্ম তিমিরা আওয়াজ বাড়ানোর বদলে নিজেদের কোডার ধরন ও প্রকাশের গতি পরিবর্তনকে প্রাধান্য দিচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা