× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি ছাড়াই উড়ছে জাহাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৩:০৪ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৩:০৪ পিএম

জ্বালানি ছাড়াই উড়ছে সোলার ইমপালস-২ উড়োজাহাজ। ছবি: আল জাজিরা

জ্বালানি ছাড়াই উড়ছে সোলার ইমপালস-২ উড়োজাহাজ। ছবি: আল জাজিরা

একসময় এক ফোঁটা জ্বালানি ছাড়াই আকাশপথে পুরো পৃথিবী প্রদক্ষিণ করাকে প্রায় অসম্ভব বলেই মনে করা হতো। সেই ধারণাকে ভুল প্রমাণ করে ২০১৬ সালে ইতিহাস গড়ে সোলার ইমপালস-২। সৌরশক্তিচালিত এই উড়োজাহাজটি শুধু বিশ্ব প্রদক্ষিণই করেনি, বরং নবায়নযোগ্য জ্বালানি-নির্ভর বিমান চলাচলের সম্ভাবনাকেও নতুন করে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিল। তবে এই সাফল্যের আড়ালে ছিল একের পর এক ঝুঁকি, চরম শারীরিক-মানসিক ক্লান্তি এবং প্রযুক্তিগত লড়াইয়ের গল্প।

২০১৬ সালে নাজুক দেখতে এই উড়োজাহাজটি বিশ্ববাসীর দৃষ্টি কাড়ে। এর ডানার বিস্তার ছিল একটি বড় যাত্রীবাহী জেট বিমানের সমান, অথচ এর শক্তি ছিল একটি স্কুটারের মতো। লক্ষ্য ছিল এমন একটি কীর্তি গড়া, যা এর আগে কেউ অর্জন করতে পারেনিÑ এক ফোঁটা জ্বালানি ব্যবহার না করে পৃথিবী প্রদক্ষিণ।

সমুদ্রের ওপর দিয়ে শান্তভাবে ভেসে চলা সোলার ইমপালস-২-এর দৃশ্য যতটা শান্ত ও অনাড়ম্বর ছিল, বাস্তবে যাত্রাটি ছিল ততটাই কঠিন। অভিযানের সময় নানা প্রযুক্তিগত জটিলতা, দুর্ঘটনার আশঙ্কা এবং দীর্ঘ সময়ের একাকী উড্ডয়নের কারণে পাইলট ও পুরো দলকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। অভিযাত্রী, বেলুনচালক এবং এই অভিযানের দুই পাইলটের একজন বারট্রান্ড পিকার্ড জানিয়েছেন, মিসরের মরুভূমিতে জন্ম নেওয়া একটি স্বপ্ন কীভাবে শেষ পর্যন্ত প্রায় ৪০ হাজার কিলোমিটারের এক ঐতিহাসিক অভিযানে রূপ নেয়। তার ভাষায়, এটি ছিল শুধু প্রযুক্তির নয়, বরং সাহস, ধৈর্য এবং অদম্য অধ্যবসায়েরও পরীক্ষা।

এই অসাধারণ অভিযানের পেছনের অজানা গল্প তুলে ধরা হয়েছে ‘Witness History’ অনুষ্ঠানে। সংরক্ষিত অডিও, সাক্ষাৎকার ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার মাধ্যমে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নতুনভাবে তুলে ধরে এই ধারাবাহিক। ইতিহাসপ্রেমীদের জন্য নির্মিত অনুষ্ঠানটিতে যুদ্ধ, বৈজ্ঞানিক আবিষ্কার, সাংস্কৃতিক পরিবর্তন এবং বিশ্বকে বদলে দেওয়া নানা ঘটনার পাশাপাশি মানবজাতির প্রযুক্তিগত অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলকও তুলে ধরা হয়।

সোলার ইমপালস-২-এর বিশ্ব প্রদক্ষিণ সেই মাইলফলকগুলোর অন্যতম। এটি প্রমাণ করেছে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করেও বড় ধরনের প্রযুক্তিগত সাফল্য অর্জন সম্ভব। এই অভিযানের মাধ্যমে ভবিষ্যতের পরিবেশবান্ধব বিমান প্রযুক্তির নতুন দিগন্তও উন্মোচিত হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা