× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেসবুক বিভ্রাট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৫:১২ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১৭:০১ পিএম

ফেসবুক লোগো। ফাইল ছবি

ফেসবুক লোগো। ফাইল ছবি

হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। 

বিশেষ করে ডেস্কটপ বা ওয়েব সংস্করণে রবিবার দুপুর থেকে ফেসবুক ব্যবহার করতে গিয়ে ব্যবহারকারীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে ফেসবুকভিত্তিক ব্যবসায়ীরা।

ভুক্তভোগী ব্যবহারকারীরা জানিয়েছেন, রবিবার দুপুর থেকে ডেস্কটপে ফেসবুক লগইন করা, নিউজফিড দেখা এবং বিভিন্ন ফিচার ব্যবহার করতে সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রে লগইন করতে গেলে অ্যাকাউন্ট টেম্পোরারি আনএভেইলেবেল (Account temporarily unavailable) বার্তা দেখাচ্ছে। তবে ডেস্কটপে সমস্যা প্রকট হলেও স্মার্টফোনের মোবাইল অ্যাপে ফেসবুক তুলনামূলক স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে বলে জানিয়েছেন অনেকে।

ডেস্কটপে ফেসবুক ব্রাউজ করতে গেলে এই বার্তা আসছে। রবিবার দুপুর থেকে

বিভ্রাট পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক ওয়েবসাইট ডাউনডিটেক্টরে দেখা গেছে, এদিন দুপুর থেকে ফেসবুক সংক্রান্ত অভিযোগের সংখ্যা দ্রুত বাড়ছে। ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, ফেসবুকের ওয়েব সংস্করণে নিউজফিড লোড হতে দীর্ঘ সময় নিচ্ছে এবং অনেক ফিচার ঠিকমতো কাজ করছে না। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের অভিজ্ঞতার কথা শেয়ার করছেন।

এ বিষয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বক্তব্য পাওয়া যায়নি। এই সমস্যা সাময়িক কোনো কারিগরি ত্রুটি নাকি বড় কোনো পরিবর্তনের অংশ, তা এখনো স্পষ্ট নয়। তবে বারবার এমন বিভ্রাটের কারণে বিশেষ করে যারা ফেসবুকের মাধ্যমে ব্যবসায়িক ও দাপ্তরিক কাজ পরিচালনা করেন, তারা চরম বিপাকে পড়েছেন।

এর আগে গত ১২ জুন সন্ধ্যায়ও একই ধরনের কারিগরি ত্রুটির মুখে পড়েছিল ফেসবুক। সে সময় অনেক ব্যবহারকারী ছবি ও কনটেন্ট আপলোড করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। অনেকের নিউজফিডে পুরনো ছবি ও পোস্ট দেখা গিয়েছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা