× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরো শরীরের মেডিক্যাল স্ক্যান হবে এক মিনিটে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এক মিনিটেরও কম সময়ে পুরো শরীরের মেডিক্যাল স্ক্যান করতে পারে- এমন একটি প্রযুক্তি আবিষ্কার করছে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি মিডজার্নি।

কোম্পানিটি জানিয়েছে, তারা ‘মিডজার্নি মেডিক্যাল’ নামক একটি নতুন প্রকল্পের অধীনে ‘মিডজার্নি স্ক্যানার’ নামে একটি ডিভাইস তৈরি করার পরিকল্পনা করছে। এর লক্ষ্য হলো আল্ট্রাসনিক সেন্সরের একটি বলয়ের মাধ্যমে শরীর স্ক্যান করা।

মিডজার্নি জানায়, ডিভাইসটি বিভিন্ন কোণ থেকে আল্ট্রাসাউন্ড তরঙ্গ পাঠাবে, শরীর থেকে ফিরে আসা সংকেতগুলো রেকর্ড করবে এবং এআই সিস্টেমের মাধ্যমে সেই ডেটাকে ছবিতে রূপান্তরিত করবে। সম্পূর্ণ ঘটনাটি ঘটবে ‘৬০ সেকেন্ডের কম’ সময়ে।

কোম্পানিটি আরও বলেছে, তারা ‘মিডজার্নি স্পা’ নামক একটি নতুন ধারণার মাধ্যমে স্ক্যানিং প্রযুক্তিটি চালু করার পরিকল্পনা করছে।

মিডজার্নি জানিয়েছে, তারা আগামী এক বছর অ্যালগরিদম ও হার্ডওয়্যার উন্নয়নের ওপর মনোযোগ দেবে, গবেষণামূলক পরীক্ষা চালাবে এবং এর প্রথম ‘রিসার্চ স্পার’ জন্য প্রস্তুতি নেবে। ২০২৮ সালের মধ্যে তারা তাদের কার্যক্রম সম্প্রসারণ এবং তৃতীয় প্রজন্মের স্ক্যানারে রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করেছে।

বিবৃতি অনুসারে, কোম্পানিটি ২০৩১ সালের মধ্যে বিশ্বব্যাপী ৫০ হাজারের বেশি স্ক্যানারের একটি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে।

মিডজার্নি জানিয়েছে, প্রাথমিকভাবে তারা ব্যবহারকারীদের শরীরের গঠন সংক্রান্ত বিস্তারিত তথ্য সরবরাহ করার পরিকল্পনা করছে এবং আরও উন্নত চিকিৎসা সক্ষমতার জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের কাছে নিয়মিত পরীক্ষার ফলাফল জমা দেওয়ার লক্ষ্য নিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা