× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝুঁকিতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ১৩:৪১ পিএম

ঝুঁকিতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা

ইনস্টাগ্রামে বড় ধরনের তথ্য ফাঁসের ঘটনায় ১ কোটি ৭৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়েছে। এ কারণে সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে পাসওয়ার্ড রিসেট করার অনুরোধ পেয়েছেন অনেক ব্যবহারকারী। অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোম্পানি ‘ম্যালওয়্যারবাইটস’-এর রিপোর্ট অনুসারে, অসংখ্য ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ‘সংবেদনশীল তথ্য’ প্রকাশ্যে এসেছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে ব্যবহারকারীদের ইউজার নেম, ঠিকানা, ফোন নম্বর ও ইমেইল অ্যাড্রেসসহ অনেক ব্যক্তিগত তথ্য রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

‘ম্যালওয়্যারবাইটস’ বলেছে, এসব তথ্য ডার্কওয়েবে বিক্রির জন্য রাখা আছে এবং ব্যবহারকারীদের এসব ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করতে পারে সাইবার অপরাধীরা।

নিজেদের গ্রাহকদের পাঠানো এক ইমেইলে ‘ম্যালওয়্যারবাইটস’ বলেছে, নিয়মিত ডার্ক ওয়েব স্ক্যানিংয়ের সময় তথ্য ফাঁসের বিষয়টি ধরতে পেরেছে তারা। ২০২৪ সালের এক ঘটনায় ইনস্টাগ্রামের এপিআই উন্মুক্ত হয়ে যাওয়ার ফলে এসব তথ্য ফাঁস হয়ে থাকতে পারে।

ফাঁস হওয়া এসব তথ্য ব্যবহার করে ভয়াবহ আক্রমণ চালাতে পারে সাইবার অপরাধীরা। যার মধ্যে রয়েছে যেমন ফিশিং বা প্রতারণামূলক মেসেজ ও সরাসরি অ্যাকাউন্ট দখল করে নেওয়ার মতো বিষয়। তবে এখন পর্যন্ত এ ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা