× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যানভা ইকোসিস্টেম

ডিজাইন থেকে ডেটা, সব একসঙ্গে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫ ১৭:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ডিজাইন সফটওয়্যার প্লাটফর্ম ক্যানভা এবার উন্মোচন করেছে তাদের নিজস্ব এআই ভিত্তিক ডিজাইন মডেল, যা ব্যবহারকারীর কাজের ধরন, লেয়ার এবং ফরম্যাট বুঝে আরও উন্নত ও সম্পাদনাযোগ্য ডিজাইন তৈরি করতে সক্ষম। ছবির পাশাপাশি এডিটেবল অবজেক্ট ও লেয়ারসহ ভিজুয়াল তৈরি করতে পারে এই মডেল, ফলে একজন ব্যবহারকারী একই ডিজাইন থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন বা ওয়েবসাইট ফরম্যাটের কনটেন্ট একসঙ্গে তৈরি করতে পারবেন।

ক্যানভার বৈশ্বিক পণ্যপ্রধান রবার্ট কাওয়ালস্কি বলেন, ‘আগে আমরা ডিফিউশন মডেল দিয়ে ফ্ল্যাট ইমেজ তৈরি করতাম। এখন ‘ওমনি মডেল’-এর মাধ্যমে ব্যবহারকারীরা সেই ইমেজ আরও সূক্ষ্মভাবে সম্পাদনা করতে পারছেন।’ তার মতে, ব্যবহারকারীরা শুধু প্রম্পট দিয়ে ফলাফল পেতে চান না, সেই ফলাফলের ওপর নিজের হাতে কাজ করার স্বাধীনতাও চানÑ নতুন মডেলটি সেটিই সম্ভব করছে।

এই মডেলের পাশাপাশি ক্যানভা নতুন পণ্য, আপডেটেড এআই অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা ভিজুয়ালাইজেশন সুবিধাসহ স্প্রেডশিট টুল উন্মোচনের ঘোষণা দিয়েছে। ক্যানভার নিজস্ব উপাদানে প্রশিক্ষিত এই ফাউন্ডেশনাল মডেলটি কোম্পানির সৃজনশীল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে চালু হওয়া ‘ক্যানভা এআই’ এখন পুরো প্লাটফর্মে আরও গভীরভাবে সংযুক্ত হচ্ছে। ব্যবহারকারীরা ডিজাইন ট্যাব বা এলিমেন্টস ট্যাব থেকেই সরাসরি এই সহকারী ব্যবহার করতে পারবেন। নতুন ভার্সনে @মেনশন করে বটকে ট্যাগ করার সুযোগও এসেছে। এর মাধ্যমে প্রকল্পে কাজের সময় টেক্সট বা মিডিয়া সাজেশনের সহায়তা পাওয়া যাবে।

নতুন আপডেটে এআই এখন থ্রিডি অবজেক্ট তৈরি করতে পারে, এমনকি কোনো ডিজাইনের আর্ট স্টাইলও কপি করতে সক্ষম। একই সঙ্গে ক্যানভা তাদের স্প্রেডশিট ও অ্যাপ-বিল্ডিং টুলকে একত্রিত করেছে, ফলে স্প্রেডশিটের ডেটা ব্যবহার করে ইন্টারঅ্যাকটিভ ভিজুয়াল উইজেট তৈরি করা যাবে।

ক্যানভার সাম্প্রতিক বড় পদক্ষেপগুলোর একটি হলো বিজ্ঞাপন বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘ম্যাজিকব্রিফ’ অধিগ্রহণ। সেটির ওপর ভিত্তি করেই কোম্পানি চালু করেছে নতুন প্লাটফর্ম ‘ক্যানভা গ্রো’, যা এক কথায় একটি অল-ইন-ওয়ান এআই মার্কেটিং স্যুট। এখান থেকে ব্যবহারকারীরা বিজ্ঞাপন তৈরি, বিশ্লেষণ ও প্রকাশÑ সবকিছু এক জায়গা থেকেই করতে পারবেন, এমনকি সরাসরি মেটাসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও প্রকাশের সুযোগ থাকবে।

ডিজাইন ও মার্কেটিং টুলের পাশাপাশি ক্যানভা এবার ফর্ম বিল্ডার ফিচারও যুক্ত করেছে, যা গুগল ফর্মসের বিকল্প হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ক্যানভার মধ্যেই ফর্ম, ইমেইল ডিজাইন ও টেমপ্লেট তৈরি করতে পারবেন। ইমেইল ডিজাইনগুলো ব্র্যান্ডের নিজস্ব রং, ফন্ট ও স্টাইল গাইড অনুযায়ী সাজানো যাবে, ফলে ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য এটি আরও কার্যকর সমাধান হতে পারে।

গত বছর ক্যানভা অধিগ্রহণ করেছিল জনপ্রিয় ডিজাইন সফটওয়্যার ‘এফিনিটি’। এবার কোম্পানি ঘোষণা করেছে, এফিনিটি এখন সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি, এফিনিটির ইন্টারফেসে ভেক্টর, পিক্সেল ও লেআউট টুল একসঙ্গে যুক্ত করা হচ্ছে। ক্যানভা ব্যবহারকারীরা এখন সরাসরি এফিনিটিতে তৈরি ডিজাইন ক্যানভায় নিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন, আর ক্যানভা এআই সেখানেও নতুন ইমেজ বা ডিজাইন তৈরি করতে সাহায্য করবে।

এই সব মিলিয়ে ক্যানভা এখন একটি পূর্ণাঙ্গ এআই-চালিত সৃজনশীল ইকোসিস্টেম, যেখানে ডিজাইন, ডেটা, মার্কেটিং ও সহযোগিতাÑ সবকিছু এক জায়গায় সংযুক্ত হচ্ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা