× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যামাজনের সঙ্গে ৩৪০০ কোটি ডলারের ক্লাউড চুক্তিতে ওপেনএআই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ১৬:১৭ পিএম

অ্যামাজনের সঙ্গে ৩৪০০ কোটি ডলারের ক্লাউড চুক্তিতে ওপেনএআই

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বহুজাতিক ই-কমার্স কোম্পানি অ্যামাজন এর সঙ্গে প্রায় ৩৪০০ কোটি ডলারের এক দীর্ঘমেয়াদি ক্লাউড পার্টনারশিপ চুক্তি করেছে।

গত সপ্তাহে ওপেনএআই জানায়, মাইক্রোসফটের সঙ্গে তাদের দীর্ঘদিনের কর্পোরেট পুনর্গঠন প্রক্রিয়া শেষ হয়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ স্বাধীনতা পেয়েছে কোম্পানিটি। ফলে এখন মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী বিভিন্ন ক্লাউড কোম্পানির সঙ্গে আগের চেয়ে সহজে চুক্তি করতে পারবে ওপেনএআই।

নতুন এই চুক্তির আওতায় অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS) ওপেনএআইকে অবিলম্বে এনভিডিয়ার উন্নতমানের GB200 ও GB300 GPU চিপ ব্যবহারের সুযোগ দেবে, যা পরবর্তী প্রজন্মের এআই মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হবে।

অ্যামাজনের এক বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালের শেষ নাগাদ ওপেনএআই যে পরিমাণ ক্লাউড সক্ষমতা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে তা তারা সরবরাহ করবে, এবং ২০২৭ সাল থেকে এ সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ থাকবে।

অ্যামাজনের দাবি, এই পার্টনারশিপের ফলে বিশ্বের লাখ লাখ চ্যাটজিপিটি ব্যবহারকারী আরও উন্নত সেবা ও সহায়তা পাবেন।

তবে প্রশ্ন উঠেছে, ওপেনএআই কীভাবে এত বড় পরিমাণ ক্লাউড ব্যয় মেটাবে। প্রযুক্তি-বাণিজ্যিক প্রকাশনা ইনফরমেশন–এর তথ্যমতে, বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় প্রায় ১২ বিলিয়ন ডলার।

এর আগে মাইক্রোসফটের সঙ্গে পুনর্গঠন চুক্তির অংশ হিসেবে ওপেনএআই অ্যাজিউর ক্লাউড সেবায় প্রায় ২৫০ বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে।

ওপেনএআই ও মাইক্রোসফটের মধ্যে রাজস্ব ভাগাভাগির চুক্তিও বিদ্যমান থাকবে, বিশেষত যদি প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আর্টিফিশিয়াল জেনারেল ইনটেলিজেন্স (AGI) তৈরি করতে সক্ষম হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা