× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লার্নিং প্লাটফর্ম ‘গুগল স্কিলস’

বিনামূল্যে তিন হাজারের বেশি কোর্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৫:৩৬ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫ ১৭:২৬ পিএম

বিনামূল্যে তিন হাজারের  বেশি কোর্স

প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য দক্ষতা উন্নয়নের উদ্যোগ নিয়েছে গুগল। সম্প্রতি প্রতিষ্ঠানটি চালু করেছে তাদের নতুন অনলাইন শিক্ষা প্লাটফর্ম ‘গুগল স্কিলস’, যেখানে এক জায়গায় পাওয়া যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা অ্যানালিটিকস, সাইবারসিকিউরিটি, নেটওয়ার্ক অবকাঠামো ও প্রোডাক্টিভিটি টুলসসহ নানা বিষয়ের তিন হাজারের বেশি কোর্স ও ল্যাব।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন তাদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত উদ্যোগগুলো আলাদা আলাদা ছিল যেমনÑ গ্রো উইথ গুগল, গুগল ক্লাউড, গুগল ডিপমাইন্ড ও গুগল ফর এডুকেশন। এখন এসব উদ্যোগের সব কনটেন্ট, সার্টিফিকেশন ও হ্যান্ডস-অন ল্যাব একত্রে পাওয়া যাবে এই প্লাটফর্মে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম নিওউইন (Neowin) জানিয়েছে, গুগল স্কিলসে ব্যবহারকারীরা শুরু থেকে উন্নতÑ সব স্তরের শিক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন। প্লাটফর্মটিতে এআই ও জেনারেটিভ এআই শেখার পাশাপাশি রয়েছে প্র্যাকটিকেল ল্যাব, সার্টিফিকেট ও ক্যারিয়ার ভিত্তিক প্রশিক্ষণ। গুগলের হিসাবে শুধু গত এক বছরেই বিশ্বজুড়ে ব্যবহারকারীরা সম্পন্ন করেছেন দুই কোটি ৬০ লাখের বেশি কোর্স ও ল্যাব, যা নতুন প্রজন্মের কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গুগল স্কিলসে যুক্ত হয়েছে গেমিফিকেশন সিস্টেম, যা শেখার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলবে। এখানে রয়েছে স্ট্রিকস, স্ট্রিক ফ্রিজেস, স্কিল ব্যাজ এবং অর্জন শেয়ার করার সুযোগ; যা শিক্ষার্থীদের শেখার অগ্রগতি ট্র্যাক করতে ও অনুপ্রাণিত থাকতে সহায়তা করবে। কর্পোরেট ব্যবহারকারীদের জন্যও রয়েছে আলাদা সুবিধাÑ পার্সোনালাইজড লার্নিং পাথ, উন্নত রিপোর্টিং ড্যাশবোর্ড এবং লিডারবোর্ড; যার মাধ্যমে দলীয়ভাবে শেখার প্রতিযোগিতা বাড়ানো সম্ভব হবে।

গুগলের গবেষণায় দেখা গেছে, প্রযুক্তি খাতের দ্রুত পরিবর্তনের কারণে কোনো দক্ষতার গড় আয়ুষ্কাল এখন মাত্র আড়াই বছর। অর্থাৎ কয়েক বছরের মধ্যেই কোনো প্রযুক্তিগত জ্ঞান পুরনো হয়ে যায়। তাই কর্মজীবনে টিকে থাকতে ও হালনাগাদ থাকতে ক্রমাগত নতুন দক্ষতা অর্জনের বিকল্প নেই। গুগলের দাবি, গেমিফিকেশন থাকা কোর্সগুলোতে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাধারণ কোর্সের তুলনায় ৯৫ শতাংশ বেশি উৎসাহীভাবে শেখা সম্পন্ন করেন।

নতুন এই উদ্যোগের পাশাপাশি গুগল ঘোষণা করেছে ‘জেমিনাই এন্টারপ্রাইজ এজেন্ট রেডি’ নামের একটি প্রশিক্ষণ কর্মসূচি, যার মাধ্যমে বিশ্বের দশ লাখের বেশি ডেভেলপারকে এআই এজেন্ট তৈরি ও পরিচালনায় প্রশিক্ষণ দেওয়া হবে।

গুগল অ্যাকাউন্টধারী যে কেউ বিনামূল্যে যোগ দিতে পারবেন গুগল স্কিলস প্লাটফর্মে। ব্যবহারকারীরা প্রতি মাসে ৩৫টি ফ্রি ল্যাব ক্রেডিট পাবেন, যা দিয়ে নির্বাচিত কোর্স ও অনুশীলন সম্পন্ন করা যাবে। তবে উন্নত লেভেলের হ্যান্ডস-অন ল্যাব বা ক্যারিয়ার সার্টিফিকেট প্রোগ্রামে অংশ নিতে চাইলে পেইড সাবস্ক্রিপশন নিতে হবে।

গুগল জানিয়েছে, এই উদ্যোগ শিক্ষা প্লাটফর্মের পাশাপাশি এমন একটি ‘স্কিল ইকোসিস্টেম’, যেখানে শিক্ষার্থী ও পেশাজীবীরা সহজে প্রযুক্তিগত দক্ষতা অর্জন, বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় এবং বিশ্বব্যাপী স্বীকৃত সার্টিফিকেশন পেতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, ‘গুগল স্কিলস’ এআই যুগের জন্য প্রয়োজনীয় মানবসম্পদ গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে। এটি মাইক্রোসফট লার্ন, কোর্সেরা এবং লিঙ্কডইন লার্নিংয়ের মতো প্লাটফর্মগুলোর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য এটি হতে পারে বিশ্বমানের দক্ষতা অর্জনের সুলভ সুযোগ, যা ভবিষ্যতের চাকরির বাজারে তাদের এগিয়ে রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা