× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনলাইন প্রতারণা ঠেকাতে সেইফটি টুল আনছে মেটা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১৮:২৬ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫ ১৮:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের অনলাইন প্রতারণা থেকে সুরক্ষা দিতে নতুন নিরাপত্তা টুল চালু করছে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ–এর মূল প্রতিষ্ঠান মেটা।

কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিপিন্সে অবস্থিত বিভিন্ন প্রতারণামূলক নেটওয়ার্ক শনাক্ত করে এখন পর্যন্ত প্রায় আট মিলিয়ন (৮০ লাখ) ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। একই সঙ্গে বৈধ প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মানুষকে ঠকানোর চেষ্টা করছিল এমন ২১ হাজারেরও বেশি ফেসবুক পেজ মুছে দিয়েছে মেটা।

মেটার এক মুখপাত্র জানান, এখনো অনেক কাজ বাকি—বিশেষ করে বয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষার ক্ষেত্রে। কারণ তারা প্রযুক্তি বিষয়ে তুলনামূলক কম অভিজ্ঞ এবং প্রতারকদের নতুন কৌশল সহজে বুঝতে পারেন না।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট–এর প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে এখন থেকে যদি কোনো ব্যবহারকারী ভিডিও কলের সময় নিজের স্ক্রিন এমন কারও সঙ্গে শেয়ার করতে চান, যিনি তার পরিচিত তালিকায় নেই, তবে একটি সতর্কবার্তা দেখাবে অ্যাপটি। কারণ প্রতারকরা প্রায়ই স্ক্রিন শেয়ার করিয়ে ব্যবহারকারীর ব্যাংক তথ্য বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়।

মেটা জানিয়েছে, এই সতর্কবার্তায় স্পষ্টভাবে বলা থাকবে—শুধু বিশ্বাসযোগ্য ব্যক্তির সঙ্গেই স্ক্রিন শেয়ার করা উচিত, কারণ এতে ব্যবহারকারীর ফোনের সব কিছু অপর পক্ষ দেখতে পারে।

অন্যদিকে, মেসেঞ্জার–এ পরীক্ষামূলকভাবে চালু হয়েছে উন্নত স্ক্যাম শনাক্তকরণ টুল। এতে কোনো ব্যবহারকারী সন্দেহজনক বার্তা পেলে সঙ্গে সঙ্গে একটি সতর্কবার্তা দেখানো হবে। বার্তায় জানানো হবে, এই মেসেজটি প্রতারণামূলক হতে পারে এবং চাইলে তা মেটা–র কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থায় পাঠিয়ে যাচাই করা যাবে।

যদি মেটার এআই বুঝতে পারে বার্তাটি স্ক্যাম বা প্রতারণার ঝুঁকি আছে, তবে ব্যবহারকারীকে একটি তথ্যতালিকা দেখানো হবে। সেখানে সাধারণ প্রতারণার চিহ্ন যেমন—অর্থের বিনিময়ে চাকরির প্রস্তাব, দ্রুত টাকা আয়ের প্রতিশ্রুতি, কিংবা বাসা থেকে কাজের অফার—এসব উল্লেখ থাকবে।

এ ছাড়া, মেটা ব্যবহারকারীদের মনে করিয়ে দেবে যেন তারা কখনোই ব্যাংক ট্রান্সফার বা গিফট কার্ড পাঠিয়ে কাউকে অর্থ না দেন, কারণ প্রতারকরা সাধারণত এই উপায়েই টাকা হাতিয়ে নেয়।

সতর্কবার্তার শেষে থাকবে সেই প্রেরকের অ্যাকাউন্ট রিপোর্ট ও ব্লক করার বিকল্প, যাতে ব্যবহারকারীরা সঙ্গে সঙ্গে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন।

তবে এসব নতুন নিরাপত্তা টুল কবে থেকে সবার জন্য চালু হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা। আপাতত প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে পাসকি সেটআপ, নিরাপত্তা সেটিংস আপডেট ও পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা