× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ব্রাউজার ‘অ্যাটলাস’ আনল ওপেনএআই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১৮:০৬ পিএম

 নতুন ব্রাউজার ‘অ্যাটলাস’ আনল ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চ্যাটবট চ্যাটজিপিটি–এর নির্মাতা কোম্পানি ওপেনএআই অ্যাটলাস নামে নতুন এক ওয়েব ব্রাউজার চালু করেছে। প্রচলিত ওয়েব সার্ফিংয়ের চেয়ে এটি সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি, কারণ এখানে ব্যবহারকারী সরাসরি চ্যাটের মাধ্যমে তথ্য খুঁজে পেতে পারবেন—ব্রাউজারেই যেন এক ভার্চুয়াল সহকারী কাজ করবে।

অ্যাটলাস-এর মাধ্যমে ওপেনএআই এখন সরাসরি প্রতিযোগিতায় নেমেছে গুগল ক্রোম–এর সঙ্গে, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার। প্রযুক্তিবিষয়ক বিশ্লেষকদের মতে, তথ্য অনুসন্ধানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রবণতা বাড়ায়, এই নতুন ব্রাউজার বাজারে বড় পরিবর্তন আনতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি ওপেনএআই–এর জন্য একটি কৌশলগত পদক্ষেপ। যদি অ্যাটলাস জনপ্রিয় হয়, তবে এটি ইন্টারনেট ব্যবহারের প্রধান প্রবেশদ্বার হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে ডিজিটাল বিজ্ঞাপন থেকে বিপুল অঙ্কের আয়ও সম্ভব হবে কোম্পানিটির।

বর্তমানে চ্যাটজিপিটি–এর কোটি কোটি ব্যবহারকারী থাকলেও, বেশিরভাগই বিনামূল্যের সংস্করণ ব্যবহার করেন। কোম্পানিটি এখনো লাভের মুখ দেখেনি, তাই আয়ের নতুন উৎস খুঁজছে ওপেনএআই।

ব্রাউজারটি এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালত গুগল–কে তাদের জনপ্রিয় ক্রোম বিক্রি করতে বাধ্য করার প্রস্তাব নাকচ করেছেন। এর আগে ওপেনএআই জানিয়েছিল, সুযোগ পেলে তারা ক্রোম কিনতেও আগ্রহী।

তবে নতুন ব্রাউজারটির সামনে চ্যালেঞ্জও কম নয়। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় তিনশো কোটি ব্যবহারকারী গুগল ক্রোম ব্যবহার করেন। এর পাশাপাশি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের ব্রাউজারে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট জেমিনাই–এর সুবিধাও যুক্ত করেছে।

অন্যদিকে, এ বছরের শুরুতে আরেক এআই স্টার্টআপ পারপ্লেক্সিটি চালু করেছে তাদের নিজস্ব ব্রাউজার কমেট। তারাও একসময় ক্রোম কেনার আগ্রহ দেখিয়েছিল এবং গুগলকে ৩ হাজার ৪৫০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা