প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৭:৪৯ পিএম
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার), স্ন্যাপচ্যাট, টিকটক কিংবা লিংকডইন- প্রতিটি প্লাটফর্মেই থাকে আমাদের ছবি, বার্তা, ব্যক্তিগত তথ্য এমনকি সংবেদনশীল যোগাযোগ। এই তথ্যগুলো যাতে অপরিচিত কারও হাতে না পড়ে, সেজন্য সোশ্যাল অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বিশেষ করে যখন আপনার অ্যাকাউন্টে সন্দেহজনক প্রবেশ, অন্য ডিভাইস থেকে লগইন, বারবার পাসওয়ার্ড চেক অথবা দীর্ঘদিন পাসওয়ার্ড না বদলানোর মতো বিষয় ঘটে; তখন তা বদলে ফেলা উচিত।
নিচে জনপ্রিয় সোশ্যাল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনের সাধারণ ধাপ ও নিরাপত্তা পরামর্শ নিয়ে থাকছে আজকের টিপসÑ
ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তনের পদ্ধতি
ফেসবুক অ্যাপে গিয়ে ‘Settings & Privacy’ অপশন থেকে ‘Settings’-এ প্রবেশ করতে হবে। এর পর ‘Password and Security’ বিভাগে গিয়ে ‘Change Password’ নির্বাচন করতে হবে। বর্তমান পাসওয়ার্ড ও নতুন পাসওয়ার্ড দিয়ে ‘Save Changes’ করলে পাসওয়ার্ড আপডেট হবে।
ইনস্টাগ্রাম পাসওয়ার্ড পরিবর্তন
ইনস্টাগ্রামে পাসওয়ার্ড পরিবর্তনের জন্য প্রোফাইল > মেনু (≡) > Settings and privacy > Accounts Center > Password and security > Change password-এ যেতে হবে। এর পর আপনার অ্যাকাউন্ট বাছাই করে পুরনো ও নতুন পাসওয়ার্ড দিয়ে পরিবর্তন করতে হবে।
এক্স (Twitter) পাসওয়ার্ড পরিবর্তন
এক্স অ্যাপে লগইন করে ‘Settings and Support’ > ‘Settings and privacy’ > ‘Your account’ > ‘Change your password’-এ যেতে হবে। পুরনো পাসওয়ার্ড দেওয়ার পর নতুন পাসওয়ার্ড লিখে নিশ্চিত করতে হবে।
গুগল (ইউটিউব, জিমেইল) পাসওয়ার্ড পরিবর্তন
গুগল অ্যাকাউন্টে লগইন করে accounts.google.com-এ গিয়ে ‘Security’ ট্যাবে প্রবেশ করতে হবে। সেখানে ‘Signing in to Google’ বিভাগের ‘Password’ অপশনে গিয়ে বর্তমান ও নতুন পাসওয়ার্ড দিয়ে সেট করতে হবে।
টিকটক ও অন্যান্য অ্যাপ
প্রতিটি সোশ্যাল অ্যাপেই সাধারণত Settings > Account বা Security বিভাগে গিয়ে পাসওয়ার্ড পরিবর্তনের অপশন পাওয়া যায়। সেখান থেকে একই নিয়মে পুরনো ও নতুন পাসওয়ার্ড দিয়ে আপডেট করতে হয়।
পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন
যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, তবে ‘Forgot Password?’ অপশনটি ব্যবহার করে ইমেইল, ফোন নম্বর বা অন্যান্য যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করতে পারেন। এক্ষেত্রে বিশ্বস্ত বা আগে লগইন করা ডিভাইস থাকলে তা সহজ হয়।
পাসওয়ার্ড নিরাপত্তায় করণীয়
শেষের আগে
অ্যাকাউন্ট নিরাপত্তা মানে শুধুই পাসওয়ার্ড মনে রাখা নয়, তা নিয়মিত আপডেট করে রাখা এবং সঠিক নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা। হ্যাকিং, স্ক্যামিং বা ফিশিংয়ের মতো সাইবার ঝুঁকি এড়াতে এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাসগুলো রক্ষা করা উচিত। মনে রাখবেন, আপনি যতটা সচেতন থাকবেন, আপনার ডিজিটাল জীবন হবে ততটাই নিরাপদ।