× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাচেলর পয়েন্টের স্পেশাল এপিসোডের অংশীদারিত্বে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৮ পিএম

ব্যাচেলর পয়েন্টের স্পেশাল এপিসোডের অংশীদারিত্বে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন শো ব্যাচেলর পয়েন্টের সাথে বিশেষ অংশীদারিত্বে দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো, বলে জানিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো। এই মাইলফলক উদযাপনে এবার বহুল প্রতীক্ষিত ‘বছরের সবচেয়ে বড় ব্যাচেলর ট্রিপ’ স্পেশাল এপিসোডের আরও আনন্দ-হাসি, পাগলামি ও অবিস্মরণীয় মুহূর্তের সঙ্গী হতে যাচ্ছে অপো এ৬ প্রো। স্পেশাল এপিসোডে দেখা যাবে, গ্যাংটি হাস্যরস ও আবেগসহ একটি অবিস্মরণীয় যাত্রায় বের হয়, যেখানে অপো এ৬ প্রো নিখুঁত ভ্রমণসঙ্গী হয়ে ওঠে। 

অপো এ৬ প্রো এর আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি মোড ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিশ্চিত করে; পানীর নিচে অ্যাডভেঞ্চার ধারণ করার সুযোগ করে দেয়। এর ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দীর্ঘ সময় ধরে চালু থাকতে সহায়তা করে, ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং যেকোনো সময় দ্রুত চার্জ করতে সক্ষম। ভ্রমণকারীরা এর রিভার্স চার্জিংয়ের মাধ্যমে ব্যাটারির সক্ষমতা শেয়ার করতে পারেন। দীর্ঘ সড়কযাত্রার জন্য, উন্নত সুপারকুল ভিসি সিস্টেম ডিভাইসটিকে ঠান্ডা রাখে, এমনকি দীর্ঘসময় নিরবচ্ছিন্ন ব্যবহার করা হলেও এটি অ্যাডভেঞ্চারের জন্য যথার্থ সঙ্গী হিসেবে থাকবে। 

অপো এ৬ প্রো-এর বেজেল-লেস আলট্রা ব্রাইট অ্যামোলেড স্ক্রিন ম্যাপ, বিনোদন ও ছবি দেখার সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে, এর কালারওএস ১৫ মাল্টিটাস্কিংকে সহজ ও সুনির্দিষ্ট করে তোলে। ৬০ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশনের মাধ্যমে ডিভাইসটি বছরের পর বছর ধারাবাহিক পারফরম্যান্স প্রদান করে। এআই ইমেজিং ও এআই নেটওয়ার্কস পরিষ্কার ছবি ধারণ ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করে; পাশাপাশি, এআই এডিটর ২.০ ব্যবহারকারীদের ট্র্যাভেল মেমোরি ইনস্ট্যান্ট সম্পাদনা করার সুযোগ করে দেয়। এআই লিঙ্কবুস্ট ৩.০ আরও উন্নত নেটওয়ার্ক সক্ষমতা নিশ্চিত করে, ভ্রমণকারীদের দূরের বা ভিড়যুক্ত স্থানেও একইরকম সংযুক্ত রাখে।

এই উন্মোচন উদযাপনে অপো বাংলাদেশ আকর্ষণীয় প্রি-অর্ডার অফার চালু করেছে। যারা অপো এ৬ প্রো আগেই অর্ডার করবেন, তারা একটি ট্রেন্ডি অপো ব্যাকপ্যাক ও দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। ডিভাইসটিকে আরও সহজলভ্য করতে কার্ডলেস ইজি ইএমআই এবং ০% সুদে ১২ মাস পর্যন্ত ব্যাংক ইএমআই সহ নমনীয় পেমেন্ট অপশন প্রদান করেছে টপপে। ফ্লিপারের মাধ্যমে একটি এক্সচেঞ্জ অফারে রয়েছে আরও ২,০০০ টাকা ডিসকাউন্ট।

রোজউড রেড ও স্টেলার ব্লু এই দুইটি অনন্য রঙে অপো এ৬ প্রো (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ) নিয়ে আসা হচ্ছে মাত্র ৩৪,৯৯০ টাকায়। ক্রেতারা এখন দেশের সকল অপো ব্র্যান্ড শপ, অনুমোদিত আউটলেট ও অনলাইন শপগুলো থেকে প্রি-অর্ডার করতে পারবেন এবং অপোর এক্সক্লুসিভ গিফট ও অফার উপভোগ করার সুযোগ পাবেন। 

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো সবসময় উদ্ভাবন ও লাইফস্টাইলের মাধ্যমে তরুণদের সাথে অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করায় গুরুত্বারোপ করেছে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শো, ব্যাচেলর পয়েন্টের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা দেখাতে পেরেছি কীভাবে আজকের তরুণদের প্রাণবন্ত, অ্যাডভেঞ্চারপূর্ণ ও মজাদার স্পিরিটের সাথে অপো এ৬ প্রো মানানসই। আমরা বিশ্বাস করি এ সহযোগিতা কেবল দর্শকদের বিনোদন দেবে না; বরং, অপো এ৬ প্রোকে তাদের বিশ্বস্ত সঙ্গী হিসেবে নিয়ে প্রতিটি যাত্রা উপভোগ করতে অনুপ্রাণিত করবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা