× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনের প্রতিযোগিতায় যাচ্ছে আইইউটি শিক্ষার্থীদের তৈরি ফর্মুলা-স্টাইল কার

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০১ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজি (IUT) এর একদল শিক্ষার্থী ৩ বছর প্রচেষ্টার পর ফর্মুলা-স্টাইল কার তৈরি করেছে৷ আগামী মাসে শিক্ষার্থীদের নিজের ডিজাইনে তৈরি এ ফর্মুলা-স্টাইল রেস কার চীন দেশে প্রতিযোগিতায় নামবে৷ প্রতিযোগিতা করবে রাশিয়া, ইতালি, চীনসহ ১৪ টি দেশের সঙ্গে। সফলভাবে তাদের এই গাড়ী তৈরিতে আনন্দিত শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা জানান, গাড়িটিতে ব্যবহৃত হয়েছে KTM Duke 390 ইঞ্জিন (৩২ কিলোওয়াট, ৩৫ নিউটন-মিটার টর্ক), স্টেইনলেস স্টিল ওয়েল্ডেড স্পেসফ্রেম চ্যাসি, ডাবল এ-আর্ম সাসপেনশন এবং ৯১ অকটেন জ্বালানি। গাড়িটির দৈর্ঘ্য ৩১৮১ মিমি, প্রস্থ ১৪০৯ মিমি এবং উচ্চতা ১০৩৯ মিমি। আইইউটি’র মেকানিকাল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের এ দলটি যাত্রা শুরু করে ২০২১ সালে। ইতোমধ্যে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ফর্মুলা ভারত ২০২৩ (কনসেপ্ট ক্লাস)-এ ৩য় স্থান এবং ফর্মুলা ইম্পেরিয়াল ২০২৪-এ ৭ম স্থান অর্জন করে এ দলটি৷ 

শিক্ষার্থী ও টীম লিডার আনসানুল আমীন বলেন, এবার আমরা প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছি ফর্মুলা স্টুডেন্ট চায়না (FS China)-তে, যা এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতা। আমাদের লক্ষ্য হলো আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করে অভিজ্ঞতা অর্জন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং সেরা দলের মধ্যে অবস্থান নিশ্চিত করা। ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক গাড়ি তৈরি করে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাই আমাদের লক্ষ্য।

শিক্ষার্থীরা বলেন, স্টুডেন্ট প্রতিযোগিতা বিশ্বের অন্যতম বৃহৎ শিক্ষার্থী-ভিত্তিক ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। সেখানে গাড়ির গতি নয়, ডিজাইন, ব্যবসায়িক পরিকল্পনা ও টেকসই প্রযুক্তিও বিচার করে প্রতিযোগীদের স্থান নির্ধারণ করা হবে৷ আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফল এটি। 

মেকানিকাল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আহসান হাবিব বলেন, আমাদের শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ সফলতা অর্জন করেছে৷ চলতি মাসেই তারা গাড়িটি তৈরিতে সফল হয়েছে। এখন গাড়িটি প্রতিযোগিতার জন্য প্রস্তুত। তারা দেশের বাহিরে প্রতিযোগিতায় যাচ্ছে, এটি যেমন শিক্ষার্থীদের অভিজ্ঞতা বাড়াবে, তেমনি আমাদের বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য গৌরবের।

উল্লেখ্য, অক্টোবর মাসের ৮-১২ তারিখ চীনে অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের এ কার প্রতিযোগিতা। আগামী সপ্তাহে গাড়িটি বিমানে পাঠানো হবে। আইইউটি থেকে ৪০ সদস্যের একদল শিক্ষার্থী ওই অনুষ্ঠানে যোগ দিবে। তাদের বানানো গাড়ি নিয়ে তারা আশাবাদী ও আনন্দিত। বিশ্ব পরিমণ্ডলে নতুন কিছু শেখার পাশাপাশি দেশের মানচিত্র উজ্জ্বল করতে চায় তারা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা