× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেমিনি এআই ফটো ট্রেন্ড

ন্যানো ব্যানানা ইমেজ যেভাবে তৈরি করবেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১১ পিএম

ন্যানো ব্যানানা ইমেজ যেভাবে তৈরি করবেন

পুরনো দিনের স্টাইলের প্রতি মানুষের আকর্ষণ কখনও কমে না। বিশেষ করে ১৯৯০-এর দশকের ফ্যাশন আবারও ফিরে আসছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি শাড়ি পরা নারীদের রেট্রো লুকের ছবি ভাইরাল হয়েছে- কিন্তু বাস্তবে কেউ শাড়ি না পরলেও গুগলের আধুনিক এআই টুল ব্যবহার করে তৈরি করছেন এই রকম ভিনটেজ শাড়ি লুকের ছবি।

এই ট্রেন্ডের পেছনে রয়েছে গুগলের নতুন এআই টুল ‘জেমিনি’-এর একটি ফিচার- ন্যানো ব্যানানা (Nano Banana)। জেমিনির এই টুল ব্যবহার করে ব্যবহারকারীরা সহজেই নিজেদের ছবি থেকে ছোট্ট থ্রিডি ফিগারের মতো ইমেজ তৈরি করতে পারছেন, যা দেখতে পুরো আসল খেলনার মতো। এই ‘মিনিয়েচার কালেক্টিবল’ ইমেজগুলো খুব দ্রুত তৈরি হয় এবং সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।

ন্যানো ব্যানানা আসলে গুগলের ডিপমাইন্ড টিমের তৈরি একটি অত্যাধুনিক ভার্সন, যা ২.৫ ফ্লাশ ইমেজ মডেল ব্যবহার করে মোবাইল কিংবা ডেস্কটপে ছবি থেকে ছোট থ্রিডি ফিগার বানাতে সক্ষম। এর ব্যবহার খুবই সহজÑ

১. প্রথমে গুগল জেমিনি অ্যাপ খুলুন অথবা ওয়েবসাইট (gemini.google.com) ভিজিট করুন।

২. এরপর নিজের, প্রিয়জনের বা পোষ্য প্রাণীর একটি পরিষ্কার ছবি আপলোড করুন। (ছবিটি ব্লার বা অস্পষ্ট হলে কাজ হবে না)

৩. ছবি আপলোড করার পর ন্যানো ব্যানানা ইমেজ টুল নির্বাচন করুন।

৪. নিচের প্রম্পটটি কপি করে পেস্ট করুন :

Create a 1/7 scale commercialized figurine of the characters in the picture, in a realistic style, in a real environment. The figurine is placed on a computer desk. The figurine has a round transparent acrylic base, with no text on the base. The content on the computer screen is a 3D modeling process of this figurine. Next to the computer screen is a toy packaging box, designed in a style reminiscent of high-quality collectible figures, printed with original artwork. The packaging features two-dimensional flat illustrations.

এই প্রম্পটটি ব্যবহার করে এআই আপনার ছবির থ্রিডি মডেল তৈরি করবে, যা দেখতে একদম বাস্তবের খেলনা ফিগারের মতো।

তবে ন্যানো ব্যানানা শুধু ছোট থ্রিডি ফিগার বানানোতেই সীমাবদ্ধ নয়। নতুন আপডেটের মাধ্যমে আপনি দুটি ছবি একসঙ্গে মিশিয়ে একই পরিবেশে বসানো একক ইমেজ তৈরি করতেও পারবেন। অর্থাৎ বিভিন্ন সাবজেক্টকে একসঙ্গে রেখে কাস্টমাইজড ছবি বানানো এখন আরও সহজ।

সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্লাটফর্মে এই ভিনটেজ শাড়ি ও ন্যানো ব্যানানা ট্রেন্ড ইতোমধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা