× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পাওয়া যাবে ভাতাও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে এবার ৪৮ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে। এজন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি হতে কোনো ফি লাগবে না। উল্টো দিনে ভাতা মিলবে। এ ব্যাচের প্রশিক্ষণ হবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা ১২০৭-এর মাধ্যমে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ৩ মাস মেয়াদি (৬০০ ঘণ্টা) ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য ৪৮ জেলার ১৮ হতে ৩৫ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন।

কোন জেলার সুযোগ

ঢাকা বিভাগ : নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর; ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা; চট্টগ্রাম বিভাগ : চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া; রাজশাহী বিভাগ : চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ; খুলনা বিভাগ : খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া; রংপুর বিভাগ : রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়; বরিশাল বিভাগ : বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা; সিলেট বিভাগ : হবিগঞ্জ ও মৌলভীবাজার।

কারা আবেদন করতে পারবেন

কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইন আবেদন লিংক- https://project.e-laeltd.com/48-student-reg-jubo

প্রশিক্ষণ ভাতা

প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে ভাতা পাবেন।

প্রশিক্ষণ কত ঘণ্টায়

তিন মাসব্যাপী এ কোর্সে সপ্তাহে ৬ দিনই ৮ ঘণ্টা করে ক্লাস করতে হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে। মোট ৭৫টি ক্লাস হবে ৬০০ ঘণ্টায়। কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ক্লাসে উপস্থিত হয়ে সম্পন্ন করতে হবে।

আবেদন শেষ কবে

অনলাইনে আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ের পরে আবেদনের লিংক স্বয়ক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

প্রশিক্ষণ ভাতা কত

প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। এর সঙ্গে সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকালের নাশতা পাবেন। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরা সনদপত্র পাবেন। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ফির প্রয়োজন হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা