× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিসির নিরাপত্তা ও গতি বাড়াতে ফ্রি অ্যান্টিভাইরাস

মুহিন তপু

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে কম্পিউটার ব্যবহার যেন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। লেখালেখি, ডিজাইন, অনলাইন ক্লাস, গেমিং কিংবা অফিসের গুরুত্বপূর্ণ মেইল- সবই এখন ডিজিটাল। কিন্তু মাঝে মাঝে দেখা যায়, নতুন কেনা ল্যাপটপও ধীরে চলতে শুরু করে, কমান্ড নিতে সময় নেয় বা একাধিক অ্যাপ চালু করলেই হ্যাং হয়ে যায়। অধিকাংশ সময় এই সমস্যার পেছনে থাকে ভাইরাস, ম্যালওয়্যার অথবা অপ্রয়োজনীয় ফাইলের চাপ।

এই ধীরগতির যন্ত্রণা থেকে বাঁচতে আপনাকে অবশ্যই ব্যয়বহুল অ্যান্টিভাইরাস কিনতে হবেÑ এমন কোনো কথা নেই। ইন্টারনেটে রয়েছে বেশকিছু ফ্রি টুলস ও সফটওয়্যার, যেগুলোর সাহায্যে আপনি আপনার কম্পিউটারকে করে তুলতে পারেন আগের মতোই দ্রুত এবং নিরাপদ।

ম্যালওয়্যারবাইটস (Malwarebytes)

বহু বছর ধরেই ভাইরাস ও ম্যালওয়্যার রিমুভ করার দিক থেকে ম্যালওয়্যারবাইটস ব্যবহারকারীদের আস্থার জায়গা দখল করে রেখেছে। এই সফটওয়্যারটির ফ্রি সংস্করণেই আপনি পাচ্ছেন শক্তিশালী স্ক্যানিং ও ম্যালওয়্যার শনাক্ত করার ক্ষমতা।

সফটওয়্যারটি চালু করে Quick Scan দিলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটি আপনার সিস্টেমে লুকিয়ে থাকা ভাইরাস বা অনুপ্রবেশকারী সফটওয়্যার খুঁজে বের করে ফেলবে। চাইলে আপনি প্রিমিয়াম সংস্করণে আপগ্রেড করতে পারেন, এতে রিয়েলটাইম প্রটেকশন, র‍্যানসমওয়্যার শিল্ড এবং ওয়েব ব্রাউজিং সুরক্ষা যুক্ত রয়েছে। তবে শুধু সাধারণ ব্যবহারকারীদের জন্য ফ্রিতেই অনেকটা কাজ হয়ে যাবে।

উইন্ডোজ সিকিউরিটি (Windows Security)

আপনার যদি Windows 10 বা 11 ভার্সন থাকে, তাহলে আপনি আলাদা করে অ্যান্টিভাইরাস ইন্সটল না করলেও চলবে। কারণ উইন্ডোজ সিস্টেমের মধ্যেই আগে থেকে একটি শক্তিশালী অ্যান্টিভাইরাস দেওয়া থাকে Windows Security বা পূর্বনাম Windows Defender।

এতে রয়েছে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন, রিয়েলটাইম স্ক্যানিং, অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল।

ভালো ফল পেতে হলে শুধু ‘Quick Scan’ নয়, মাঝে মাঝে ‘Full Scan’ অথবা ‘Microsoft Defender Offline Scan’ ব্যবহার করা উচিত, বিশেষ করে যখন পিসি বেশি স্লো বা সফটওয়্যার ঠিকমতো কাজ করছে না তখন। 

সিক্লিনার (CCleaner)

সিক্লিনার সরাসরি ভাইরাস রিমুভ করে না। তবে এটি এমন সব কাজ করে, যেগুলো পিসিকে আবার তরতাজা করে তোলে। এটি আপনার সিস্টেম থেকে টেম্পোরারি ফাইল, ব্রাউজারের জাঙ্ক ডেটা, অপ্রয়োজনীয় লগ ফাইল এবং পুরনো সফটওয়্যার রেজিস্ট্রি ডেটা পরিষ্কার করে দেয়।

একটা ভাইরাস স্ক্যানের পর যদি আপনি সিক্লিনার চালান, তাহলে বুঝতেই পারবেন পিসির গতি অনেকটা বেড়ে গেছে। অনেক সময় অপ্রয়োজনীয় ফাইলের ভারেই কম্পিউটার ধীরগতিতে চলতে থাকে। CCleaner সেই সমস্যা দূর করতে পারে এক ক্লিকেই।

ভাইরাসটোটাল (VirusTotal)

ভাইরাসটোটাল একটি অনলাইনভিত্তিক টুল। এটি কোনো ইনস্টলযোগ্য সফটওয়্যার নয়। ধরুন, আপনি ইন্টারনেট থেকে একটি ফাইল বা গেমের ‘mod’ ডাউনলোড করেছেন, কিন্তু সন্দেহ হচ্ছে এতে ভাইরাস থাকতে পারে। সেক্ষেত্রে আপনি সেই ফাইলটি সরাসরি VirusTotal.com-এ আপলোড করুন।

এই ওয়েবসাইটটি বিশ্বের সবচেয়ে বড় অ্যান্টিভাইরাস ইঞ্জিনগুলোর মাধ্যমে আপনার দেওয়া ফাইলটি স্ক্যান করে জানিয়ে দেবে এটি নিরাপদ কি না। একইভাবে আপনি কোনো URL (লিংক) পরীক্ষা করতেও এটি ব্যবহার করতে পারেন।

বিশেষ করে ছোটরা যারা গেম খেলতে গিয়ে অচেনা ফাইল ডাউনলোড করে ফেলে, তাদের জন্য এটি অনেক কার্যকর ও সহজ সমাধান।

শেষের আগে 

কম্পিউটার স্লো হয়ে গেছে মানেই সেটি পুরনো বা অকেজো নয়। অনেক সময় এর পেছনে দায়ী হয় ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার, কিংবা স্রেফ জমে থাকা অপ্রয়োজনীয় ফাইল।

এই চারটি ফ্রি টুল- Malwarebytes, Windows Security, CCleaner ও VirusTotal বেছে নিয়ে আপনি সহজেই পিসির গতি বাড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।

তবে যদি এসব ব্যবহারের পরও কম্পিউটার ধীরে চলে কিংবা অস্বাভাবিক আচরণ করে, তাহলে ধরে নিতে হবে সমস্যা হার্ডওয়্যারজনিত যেমনÑ RAM, হার্ডড্রাইভ বা প্রসেসর সংক্রান্ত। তখন প্রযুক্তিবিদের সহায়তা নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা