× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি উদ্যোগ

বিনা খরচে ফ্রিল্যান্সিং শিখুন

দেবাশীষ বিশ্বাস

প্রকাশ : ১৩ আগস্ট ২০২২ ১৮:০০ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৪ ১১:৫৯ এএম

বিনা খরচে ফ্রিল্যান্সিং শিখুন

বিনা খরচে ফ্রিল্যান্সিং শিখুন

বর্তমান সময়ে ঘরে বসে আয় করার অন্যতম মাধ্যম ফ্রিল্যান্সিং, যা বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় খাত। তরুণ প্রজন্মের কাছে ফ্রিল্যান্সিং বেশ জনপ্রিয়। ফ্রিল্যান্সিং থেকে আয় করার আগে আপনাকে এই বিষয় সম্পর্কিত কিছু কাজে দক্ষতা অর্জন করতে হবে। এ কাজগুলো হাতে-কলমে শেখার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে রয়েছে নানা উদ্যোগ। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় চালু করেছে কিছু ফ্রিল্যান্সিং কোর্স, যা আপনি শিখতে পারবেন কোনো খরচ ছাড়াই। এই কোর্সগুলো থেকে আপনি যেসব বিষয় শিখতে পারবেন, তা হলো :

মাইক্রোসফট অফিস 

কম্পিউটার ব্যবহারের শুরু থেকেই আপনাকে এই Microsoft-office সম্পর্কে ধারণা রাখতে হবে। আর সে কারণেই বাংলাদেশে সরকারি ফ্রিল্যান্সিং কোর্সগুলোয় এ বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে। 

বেসিক ইংলিশ স্পোকিং 

ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোয় ভিনদেশি ক্রেতার সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজন হয় ইংরেজি ভাষা দক্ষতা। এই কোসগুলোয় তাই ইংরেজি শিক্ষণের সুযোগ রাখা হয়েছে। 

গ্রাফিক ডিজাইন

ফ্রিল্যান্সিংয়ে যেসব কাজ আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো গ্রাফিক ডিজাইন। মার্কেটপ্লেসে এর ব্যাপক চাহিদাও রয়েছে। গ্রাফিক ডিজাইন শেখার সুযোগ থাকছে এসব কোর্সে।

ডিজিটাল মার্কেটিং

বর্তমানে প্রায় সব প্রতিষ্ঠানেই ডিজিটাল মার্কেটার হিসাবে যোগদান করে ক্যারিয়ার গঠন করা যায়। এ খাতে আপনি চাইলে নিজের দক্ষতার সাথে মানানসই বিষয় নিয়ে কাজ করার সুযোগ পাবেন।

এসিও, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

এসিও, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটি গুরুত্বপূর্ণ কৌশল যা ওয়েবসাইটের ট্রাফিক বা পরিদর্শকদের সংখ্যা বা গুনগুন বাড়ানোর জন্য ব্যবহার হয়। আপনি এসিও শেখে এবং প্রয়োগ করে আপনার ওয়েবসাইটের স্থানাংক বা সার্চ ইঞ্জিনে উপর উঠানোর চেষ্টা করতে পারেন। এটি আপনার ওয়েবসাইটের দৃশ্যমানতা বা দর্শকের সংখ্যা বা গুনগুন বাড়াতে সাহায্য করতে পারে, যা সরাসরি আপনার ইনকামে প্রভাব ফেলে। আপনি কীভাবে এসিও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে পারেন হতে পারেন একজন SEO Specialist এবং আয় করতে পারবেন অনলাইন থেকেই ।

ওয়েব ডিজাইন

ওয়েব ডিজাইনের আন্তর্জাতিক মার্কেট যথেষ্ট বড়। এ কাজ শেখার মাধ্যমে আপওয়ার্ক কিংবা গুরু ডট কমের মতো প্লাটফর্মগুলোতে কাজ খুঁজে পেতে পারেন। 

অ্যানিমেশন 

ফ্রিল্যান্সিং প্লাটফর্মে এনিমেশনের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ভালো বাজেটে এনিমেশনের কাজ পাওয়া যায়। হালের জনপ্রিয় এই অ্যানিমেশন আপনি বাংলাদেশ সরকারের ফ্রিল্যান্সিং কোর্স থেকেই শিখতে পারবেন।

প্রোগ্রামিং

প্রযুক্তির উন্নয়নে প্রোগ্রামিংয়ের অবদান গুরুত্বপূর্ণ। কম্পিউটার চালনা থেকে শুরু করে রোবট পরিচালনা, সর্বক্ষেত্রেই রয়েছে প্রোগ্রামিংয়ের কাজ। বাংলাদেশে সরকারি ফ্রিল্যান্সিং কোর্স থেকে এই প্রোগ্রামিংকে খুব সহজেই শিখে নিতে পারবেন।

কোথায় শিখবেন ফ্রিল্যান্সিং

অনলাইনে ফ্রিল্যান্সিং শেখার জন্য বাংলাদেশ সরকার গুরুত্বারোপ করেছে, বিনিয়োগও রয়েছে প্রচুর। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিষয়ের উপর ফ্রিল্যান্সিং কোর্সগুলো চালু করেছে। 

লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট

‘লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট’ বাংলাদেশ সরকারের ফ্রিল্যান্সিং কোর্স প্রজেক্টের একটি অংশ। সরকারি অর্থায়নে এই প্রোগ্রামের মাধ্যমে দেশের যেকোন জেলা থেকে অনলাইনে এই কোর্সটি করা যাচ্ছে। এই কোর্স করতে আপনাকে একটি ফরম পূরণ করতে হবে। এই কোর্সে রেজিস্ট্রেশন লিংকঃ https://ledp.ictd.gov.bd/registration 

স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম  (SEIP

এ প্রোগ্রামে ভর্তি হয়ে ফ্রিতে শেখা যাবে ফ্রিল্যান্সিং। SEIP এর প্রশিক্ষণ বিষয়ক বিজ্ঞাপন অনুযায়ী আপনার নিকটস্থ সরকারি পলিটেকনিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিতে হবে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি)

বাংলাদেশ সরকারের ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সগুলোয় ভর্তি হওয়ার জন্য জেলার যুব উন্নয়ন অফিসে যোগাযোগ করতে হবে। প্রতি বছরের শুরুতে প্রশিক্ষণ শুরু হয় তিন মাসের জন্য। কিছু ট্রেডে কোর্স করার জন্য সরকার প্রশিক্ষণ ভাতা দিয়ে থাকে। প্রতিটি কোর্স শেষে সনদ প্রদান করা হয়ে থাকে।


ফ্রিল্যান্সিং শেখার আগে আপনি কোন বিষয়টি নিয়ে দক্ষতা অর্জন করতে চান, সে ব্যাপারে জেনে রাখা ভালো। যেকোনো  একটি বিষয়ে নিজেকে দক্ষ করে গড়তে পারেন ক্যারিয়ার। আপনার আগ্রহটা কোথায়, ফ্রিল্যান্সিং কোর্স কোনটি করবেন মনস্থির করুন। সে অনুযায়ী কোর্সে ভর্তি হয়ে শুরু করুন ফ্রিল্যান্সিং। 


প্রবা/আশা/ দেবি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা